Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Weather: পৌষের শেষ লগ্নে শীতের কামব্যাক! সংক্রান্তিতে আরও নামবে পারদ, দোসর উত্তুরে হাওয়া

উত্তরবঙ্গেও আগামী এক সপ্তাহ তাপমাত্রায় বড় পরিবর্তন নেই। পাশাপাশি, নানা জেলায় আগামী কয়েক দিন কুয়াশার দাপট থাকবে বলে সতর্কতা জারি করা হয়েছে।

Weather: পৌষের শেষ লগ্নে শীতের কামব্যাক! সংক্রান্তিতে আরও নামবে পারদ, দোসর উত্তুরে হাওয়া

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 13 January 2026 11:13

দ্য ওয়াল ব্যুরো: পৌষ মাস শেষে এবং সংক্রান্তির একেবারে আগমুহূর্তে রাজ্যজুড়ে ফের ঠান্ডা জাঁকিয়ে বসেছে (Weather Update)। কয়েকদিনের উষ্ণ আমেজ কাটিয়ে আবারও কনকনে শীত অনুভূত হচ্ছে শহর থেকে জেলা- সব জায়গায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঠান্ডা কিন্তু এখানেই থামবে না। মকর সংক্রান্তিতে দক্ষিণ ও উত্তরবঙ্গজুড়ে শীতের দাপট আরও বাড়বে।

দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও নামবে

আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার রাত থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও কমতে শুরু করবে (Weather Forecast Today)। বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে (South Bengal Weather Forecast)। আগামী চার থেকে পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না, তবে তা স্বাভাবিকের নীচেই থাকবে। অর্থাৎ, পৌষের শেষ এবং মাঘের শুরুতে দক্ষিণবঙ্গের মানুষকে প্রস্তুত থাকতে হবে আরও এক দফা তীব্র শীতের জন্য।

কলকাতা (Kolkata Weather) ও আশপাশের এলাকায় পারদ নামতে পারে ১১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৭ ডিগ্রি বা তারও নীচে নামার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন ভোরের দিকে দক্ষিণবঙ্গের বহু জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে বলেও সতর্ক করেছে হাওয়া অফিস।

কলকাতায় কেমন শীত থাকবে?  

সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস (Winter in Kolkata)। মঙ্গলবারও প্রায় একই তাপমাত্রা থাকার সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার পারদ আরও কিছু দিন নিম্নমুখীই থাকবে। আগামী ৭-৮ দিন শহরে শীতের ভরপুর আমেজ (Cold Weather) বজায় থাকবে বলে পূর্বাভাস।

উত্তরবঙ্গে শীত আরও ভয়ংকর

উত্তরবঙ্গে (North Bengal Weather) ইতিমধ্যেই শীত প্রভাব বিস্তার করেছে। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে যাচ্ছে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার- সব জায়গায় ভোর থেকে রাত পর্যন্ত কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গেও আগামী এক সপ্তাহ তাপমাত্রায় বড় পরিবর্তন নেই। পাশাপাশি, নানা জেলায় আগামী কয়েক দিন কুয়াশার দাপট থাকবে বলে সতর্কতা জারি করা হয়েছে।


```