Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নতুন নিম্নচাপ, বাংলায় ঝড়-বৃষ্টির দাপট! তবু সপ্তাহান্তে বাড়বে গরম

কলকাতার আকাশ আজ মূলত মেঘলা থাকবে। কখনও কখনও আংশিক মেঘলা আকাশও দেখা যাবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নতুন নিম্নচাপ, বাংলায় ঝড়-বৃষ্টির দাপট! তবু সপ্তাহান্তে বাড়বে গরম

ফাইল চিত্র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 30 July 2025 09:23

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত আগেই মিলেছিল। আজ, বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Weather Update of Bengal)। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির এই পরিস্থিতি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে। সপ্তাহান্তে পাহাড়ে ধস নামার আশঙ্কাও রয়েছে।

বর্তমানে আবহাওয়ার (Weather Update) উপর একাধিক সিস্টেম সক্রিয়। উত্তরপূর্ব আরব সাগর থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা পশ্চিম ভারতের রাজ্যগুলি পেরিয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। একই সঙ্গে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত হয়েছে রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে বাংলার ক্যানিং হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এর ফলে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও রয়েছে কাশ্মীর সংলগ্ন অঞ্চলে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বৃহস্পতিবারও আবহাওয়া বদলের সম্ভাবনা কম। হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই চব্বিশ পরগনায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই কমে আসবে। শুক্রবার থেকে আকাশ থাকবে মূলত পরিষ্কার বা আংশিক মেঘলা। দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আবহাওয়ার বড় পরিবর্তন ঘটবে না।

উত্তরবঙ্গের আবহাওয়া
বুধবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও মালদহে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে। শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

টানা বৃষ্টিতে তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর জলস্তর বাড়তে পারে। পাহাড়ি এলাকাগুলিতে ধস নামার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কলকাতার আবহাওয়া
আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। কখনও কখনও আংশিক মেঘলা আকাশও দেখা যাবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৯ থেকে ১০০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ৩৬ মিলিমিটার।

বৃহস্পতিবার থেকে শহরে বৃষ্টির পরিমাণ কমবে। শুক্রবার থেকে আবার বাড়বে গরম। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে অস্বস্তিও।

ভিন রাজ্যে প্রবল বৃষ্টির সতর্কতা
অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার, রাজস্থান, হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্রিশগড়, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং সিকিমে। পাশাপাশি, পশ্চিম মধ্য আরব সাগর উত্তাল থাকবে। গুজরাট, কঙ্কন, গোয়া, কেরল ও কর্ণাটক উপকূলে ঘণ্টায় ৬০–৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।


```