Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

শীতের আমেজে নিম্নচাপের থাবা! দক্ষিণবঙ্গে বাড়ল পারদ, বৃষ্টির আশঙ্কায় চিন্তা শীতপ্রেমীদের

ভোরের দিকে কুয়াশা, হিমেল হাওয়া আর টানা নামতে থাকা পারদ—শহরজুড়ে যে শীতের আভাসে মন ভরছিল, তা গত দু’দিনেই যেন হারিয়ে গেল। শীতের গায়ে যেন উষ্ণতার হাওয়া লাগতে শুরু করেছে। 

শীতের আমেজে নিম্নচাপের থাবা! দক্ষিণবঙ্গে বাড়ল পারদ, বৃষ্টির আশঙ্কায় চিন্তা শীতপ্রেমীদের

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 22 November 2025 09:52

দ্য ওয়াল ব্যুরো: ভোরের দিকে কুয়াশা, হিমেল হাওয়া আর টানা নামতে থাকা পারদ—শহরজুড়ে যে শীতের আভাসে মন ভরছিল, তা গত দু’দিনেই যেন হারিয়ে গেল (Weather Update)। কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রাতের তাপমাত্রা হঠাৎই ঊর্ধ্বমুখী (Temperature)। শীতের গায়ে যেন উষ্ণতার হাওয়া লাগতে শুরু করেছে। এর মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে থাকা নতুন নিম্নচাপের সতর্কবার্তা!

মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। শনিবার গঠিত এই নিম্নচাপ অঞ্চল ক্রমে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। ২৪ নভেম্বর, সোমবারের মধ্যে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে কি না—এই প্রশ্নে এখনও স্পষ্ট বক্তব্য জানায়নি আবহাওয়া দফতর। আইএমডি-র ভুবনেশ্বর দফতরের ডিরেক্টর মনোরমা মোহান্তির কথায়, “এখনও পর্যন্ত নিম্নচাপেরই পূর্বাভাস রয়েছে। নিম্নচাপ অঞ্চলটি তৈরি না হওয়া পর্যন্ত এর পরবর্তী গতিবিধি সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।” অর্থাৎ পরিস্থিতির ওপরই নির্ভর করছে সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরের বিষয়টি।

নতুন নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই কয়েকটি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। ওড়িশার উপকূলীয় অঞ্চলে ধান কাটা প্রায় সম্পন্ন। তবুও আবহাওয়া দফতর এখনও সেখানে কোনো বিশেষ সতর্কতা জারি করেনি। তবে কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

অন্যদিকে, তামিলনাড়ুর বিভিন্ন জেলায় ইতিমধ্যেই ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, নিম্নচাপ আরও শক্তিশালী হলে দক্ষিণ ভারতীয় কয়েকটি রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাংলায় হালকা হলেও যে শীতের আমেজ তৈরি হয়েছিল তা জোরালই ছিল। কিন্তু নিম্নচাপের সম্ভাবনা তৈরি হতেই সেই শীত একপ্রকার গুটিয়ে নিতে শুরু করেছে। ফলে রাতের তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি । শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৯০ শতাংশ। 

আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপ পুরোপুরি কেটে না গেলে দক্ষিণবঙ্গে জমিয়ে শীত নেমে আসার সম্ভাবনা কম। এখন শীতপ্রেমী মানুষদের মনে একটাই প্রশ্ন, শীত কি ফিরবে, নাকি নিম্নচাপেই আবার ভেজা ডিসেম্বরের ইঙ্গিত? 


```