Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

শুক্রবার দুর্গাপুজোর কার্নিভালে কেমন থাকবে আবহাওয়ার মুড! রইল জেলার হাল হকিকতও

ভ্যাপসা গরমের দিন শেষ। ধীরে ধীরে রাজ্যে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। সেই সূত্রে চলতি সপ্তাহে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমবে কলকাতা সহ দুই বঙ্গে।

শুক্রবার দুর্গাপুজোর কার্নিভালে কেমন থাকবে আবহাওয়ার মুড! রইল জেলার হাল হকিকতও

শেষ আপডেট: 27 October 2023 08:00

দ্য ওয়াল ব্যুরো: ভ্যাপসা গরমের দিন শেষ। ধীরে ধীরে রাজ্যে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। সেই সূত্রে চলতি সপ্তাহে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমবে কলকাতা সহ দুই বঙ্গে।

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু এলাকায় শুক্রবার আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সাইক্লোন হামুন এই মুহূর্তে অনেকটা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে মিজোরামের কাছে অবস্থান করছে। ফলে বালায় এর কোনও প্রভাব পড়বে না ‌।

শুক্রবার কলকাতায় রয়েছে দুর্গাপুজোর কার্নিভাল। উৎসবে যোগ দেবে ১০০টিরও বেশি পুজো কমিটি। ফিবারের মতো এবারও কার্নিভালে রেকর্ড সংখ্যক মানুষ অংশ নেবেন বলে মনে করা হচ্ছে। তবে নবমী, দশমীর মতো দবাদশীতেও আচমকা বৃষ্টি অসুর হাজির হবে নাতো, এই নিয়ে প্রশ্ন রয়েছে জনমানসে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শেষ মুহূর্তে বড়সড় কোনও পরিবর্তন না হলে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।  বরং যেভাবে উত্তুরে হাওয়ার দাপট বাড়ছে তাতে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আগামী কয়েক দিনে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচেও নামতে পারে। ফলে লক্ষ্মীপুজোয় বেশ মনোরম পরিবেশ থাকবে রাজ্যে।

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে উত্তুরে হাওয়ার সঙ্গেই শীত ঢুকবে বাংলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই শীত শীত আমেজ এসেছে। দক্ষিণের জেলাগুলির তাপমাত্রাও নেমেছে। রাত ও ভোরের দিকে ঠান্ডা অনুভব করছেন মানুষ।


```