Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

রাজ্যের ৬ জেলায় ভারী বৃষ্টিপাত, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?

ডিসেম্বর শেষ হতে আর তিন দিন বাকি। অথচ এখনও দিনের বেলায় গায়ে গরম পোশাক রাখা যাচ্ছে না! বাংলার সঙ্গে শীতের বন্ধুত্ব তবে কি শেষ হয়ে গেল!

রাজ্যের ৬ জেলায় ভারী বৃষ্টিপাত, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?

ফাইল ছবি।

শেষ আপডেট: 28 December 2024 09:39

দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বর শেষ হতে আর তিন দিন বাকি। অথচ এখনও দিনের বেলায় গায়ে গরম পোশাক রাখা যাচ্ছে না! বাংলার সঙ্গে শীতের বন্ধুত্ব তবে কি শেষ হয়ে গেল!

পরিস্থিতির জন্য আবহাওয়ার খামখেয়ালিপনাকে দায়ী করছে আলিপুর। তবে একই সঙ্গে আশার কথাও শুনিয়েছেন হাওয়া বিশেষজ্ঞরা। শনিবার দুই বঙ্গের ৬ জেলায় বৃষ্টি হতে পারে। শহর কলকাতায় সেই অর্থে বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকলেও তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামতে পারে।

 

হাওয়া অফিস সূত্রের খবর, শনিবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। তবে কলকাতা-সহ একাধিক জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও। এর মধ্যে কালিম্পঙে শিলাবৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে।

হাওয়া অফিসের শেষ আপডেট পাওয়া খবর অনুযায়ী, রবিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। মঙ্গলবার অর্থাৎ বর্ষবরণের দিন থেকে ফের জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা।   

শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রির আশেপাশে। বাতাসের আপেক্ষিক আদ্রতা ৯৬ থেকে ৩৭ শতাংশের মধ্যে থাকতে পারে।


```