Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বঙ্গে নেই ঘূর্ণিঝড়ের প্রভাব, তবে সপ্তাহান্তে কমবে ঠান্ডার আমেজ

ঘূর্ণিঝড় সেনিয়ার ও জোড়া নিম্নচাপের মাঝেও বাংলায় কোনও প্রভাব নেই। রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সপ্তাহান্তে বাড়তে পারে তাপমাত্রা, বৃহস্পতিবার রয়েইছে হালকা শীতের আমেজ।

বঙ্গে নেই ঘূর্ণিঝড়ের প্রভাব, তবে সপ্তাহান্তে কমবে ঠান্ডার আমেজ

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 27 November 2025 10:42

দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় এবং জোড়া নিম্নচাপের অস্থিরতা থাকলেও, আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে এর কোনও সরাসরি প্রভাব বাংলায় পড়বে না। রাজ্যজুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া (Weather Update) বজায় থাকবে এবং হালকা শীতের আমেজ অনুভূত হবে।

মঙ্গলবার ঘনীভূত নিম্নচাপটি বুধবার ভোরে ঘূর্ণিঝড় 'সেনিয়ারে' (Cyclone Seniar) পরিণত হয়েছে। এটি এদিন সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে উত্তর-পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলে আঘাত হানে। আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০-৮০ কিমি (দমকা হাওয়ার বেগ ৯০ কিমি পর্যন্ত)। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় সেনিয়ার আরও পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে এগোবে এবং আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল পর্যন্ত এর শক্তি বজায় থাকতে পারে।

এর পাশাপাশি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর, দক্ষিণ-পূর্ব শ্রীলঙ্কা উপকূল ও ভারত মহাসাগরের সংলগ্ন এলাকায় আরও একটি নিম্নচাপ অবস্থান করছে। সমুদ্র উত্তাল থাকলেও, রাজ্যে এর কোনও প্রভাব নেই।

আজ দিনের বেলা আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭ ডিগ্রি এবং ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.০৪ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ২.০৮ ডিগ্রি নীচে) এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.০৬ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ১.০৭ ডিগ্রি নীচে)।

রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বৃহস্পতিবার তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না অর্থাৎ ঠান্ডার আমেজ বজায় থাকবে। তবে শুক্রবার থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং সপ্তাহান্তে তা স্বাভাবিকের কাছাকাছি চলে যেতে পারে।

উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা কমলেও, পরবর্তী তিন-চার দিনে তা আবার বাড়বে।
 


```