Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Weather Update: বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, আর কী বলল আলিপুর?

শুক্রবার দিনভর আকাশ মেঘলা থাকলেও সেই অর্থে বৃষ্টি হয়নি। তবে আলিপুরের পূর্বাভাস অনুযায়ী (Weather Update), শনিবার বিকেল থেকেই ফের ঝমঝমিয়ে নামবে বৃষ্টি এবং টানা বৃহস্পতিবার পর্যন্ত এই ধারা বজায় থাকবে। 

Weather Update: বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, আর কী বলল আলিপুর?

ফাইল ছবি।

শেষ আপডেট: 21 June 2025 10:05

দ্য ওয়াল ব্যুরো: জ্বালাপোড়া গরমের পর টানা বৃষ্টি। যার জেরে দক্ষিণবঙ্গের চারটি জেলায় আংশিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। গড়বেতায় ২১টি ত্রাণ শিবির খুলেছে প্রশাসন।

শুক্রবার দিনভর আকাশ মেঘলা থাকলেও সেই অর্থে বৃষ্টি হয়নি। তবে আলিপুরের পূর্বাভাস অনুযায়ী (Weather Update), শনিবার বিকেল থেকেই ফের ঝমঝমিয়ে নামবে বৃষ্টি এবং টানা বৃহস্পতিবার পর্যন্ত এই ধারা বজায় থাকবে। সেক্ষেত্রে রাজ্যের বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা থাকছে।

হাওয়া অফিস সূত্রের খবর, বাংলার আকাশে নতুন করে দুটি নিম্নচাপ রয়েছে। এছাড়া সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখাও। এই তিনটির প্রভাবে রাজ্যের রবিবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গজুড়ে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে।

শুক্রবার কলকাতা-সহ দুই বঙ্গের সিংহভাগ জেলাতেই দিনভর আকাশ মেঘলা ছিল। শনিবারও পরিস্থিতির বিশেষ বদল ঘটার সম্ভাবনা নেই। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৯ থেকে ৮৯ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে।

হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার অতিভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায়। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে। পাশাপাশি ৩০–৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবারে আগে পরিস্থিতির বিশেষ বদল ঘটবে না। একইভাবে রবিবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


```