Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দড়ি দিয়ে বাঁধা হাত, গোঘাটে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, শোরগোল

গোঘাটে বিজেপির সংখ্যালঘু সেলের মণ্ডল সভাপতি ছিলেন বাকিবুল্লা।

দড়ি দিয়ে বাঁধা হাত, গোঘাটে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, শোরগোল

নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 21 June 2025 09:39

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে হুগলির গোঘাটে (Goghat) উদ্ধার হল বিজেপি নেতার (BJP leader) ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়েছে এলাকায়। বিজেপি এবং তৃণমূল দু'পক্ষই যথাযথ তদন্তের দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না।

পুলিশ সূত্রের খবর, মৃত বিজেপি নেতার নাম শেখ বাকিবুল্লা। তিনি গোঘাটে বিজেপির সংখ্যালঘু সেলের মণ্ডল সভাপতি ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে এদিন গোঘাট থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি।

জানা যাচ্ছে, এদিন সকালে বাড়ির দোতলার বারান্দাতে বাকিবুল্লার ঝুলন্ত দেহ দেখতে পান তাঁর স্ত্রী। পুলিশ সূত্রের খবর, সামনের দিকে হাত দুটি বাঁধা ছিল। সেক্ষেত্রে রাতের অন্ধকারে কেউ বাড়িতে ঢুকে তাঁকে হাত বেঁধে খুন করে দেহটি ঝুলিয়ে দিয়েছে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে।

পরিবারের অভিযোগ, রাজনৈতিক শত্রুতা থেকেই এই খুন। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়দের একাংশও। পুলিশ দেহ উদ্ধার গেলে বাধাও দেওয়া হয়। 

পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, বাকিবুল্লা এলাকার জনপ্রিয় সংখ্যালঘু মুখ ছিল। ফলে এই খুনের পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে। তৃণমূলের তরফেও যথাযথ তদন্তের দাবি জানানো হয়েছে।


```