সমুদ্র এখন উত্তাল। সেই কারণে বৃহস্পতিবার মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের সতর্ক করে দেওয়া হয়েছে। কোনও পরিস্থিতিতে সমুদ্রে না নামার নির্দেশ জারি করা হয়েছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 26 June 2025 09:41
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে ফের ঘনীভূত নিম্নচাপ (Low Depression)। তার জেরেই রাজ্যের একাধিক জেলায় বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি। অনেকেই মনে করছেন, বর্ষা এবার নিজের রূপ দেখাতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের (Weather Office) তরফেও এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। সেই সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তার আগে এর প্রভাবেই বৃহস্পতিবার থেকে রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির (Rainfall Forecast) দাপট শুরু হয়েছে। এদিন সকাল থেকেই মেঘলা আকাশ এবং কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি হচ্ছে।
বুধবার রাত থেকে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় শুরু হয়েছিল বিক্ষিপ্ত বৃষ্টি। বৃহস্পতিবার সেই বৃষ্টি আরও তীব্র হয়েছে পশ্চিমাঞ্চলের একাধিক জেলায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এর দাপট আরও বেশি দেখা যেতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা।
বৃহস্পতিবার হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুরের দুই জেলা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলিতেও।
এদিকে উত্তরবঙ্গেও সক্রিয় বর্ষা। দার্জিলিং ও কালিম্পং-এ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি। প্রায় সব জেলাতেই চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
সমুদ্র এখন উত্তাল। সেই কারণে বৃহস্পতিবার মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের সতর্ক করে দেওয়া হয়েছে। কোনও পরিস্থিতিতে সমুদ্রে না নামার নির্দেশ জারি করা হয়েছে।
শুক্রবার রথ। এই মুহূর্তে দিঘায় উপচে পড়ছে ভিড়। তবে কি বৃষ্টির কারণ রথযাত্রার অনুষ্ঠান ভেস্তে যেতে পারে? আপাতত এমন পূর্বাভাস না দিলেও আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি হবে। কিন্তু সেটা কতটা, তার আভাস মেলেনি এখনও।