Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

রথযাত্রা ঘিরে দিঘায় উপচে পড়া ভিড়, বেশি ভাড়া নিলে বাতিল হবে হোটেলের লাইসেন্স

এ ব্যাপারে সম্প্রতি নিউ দিঘার ডিএসডিএ ভবনে জেলা প্রশাসনের সঙ্গে হোটেল মালিক সংগঠনগুলির বৈঠক হয়। 

রথযাত্রা ঘিরে দিঘায় উপচে পড়া ভিড়, বেশি ভাড়া নিলে বাতিল হবে হোটেলের লাইসেন্স

ফাইল ছবি।

শেষ আপডেট: 25 June 2025 20:36

দ্য ওয়াল ব্যুরো: রথযাত্রার (Rath Yatra) প্রস্তুতিতে মেতে উঠেছে দিঘা (Digha)। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই পর্যটকদের ঢল নেমেছে। এবার রথযাত্রা উপলক্ষে দিঘায় লক্ষাধিক মানুষের সমাগমের আশা করছে প্রশাসন। তাই হোটেল ভাড়া (hotel license) নিয়ে কোনওরকম কালোবাজারি যাতে না হয়, তার জন্য কড়া পদক্ষেপ নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।

জেলাশাসক পূর্ণেন্দু মাজির নির্দেশ অনুযায়ী, হোটেল ভাড়ায় অনিয়ম প্রমাণিত হলে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এমনকি বাতিল হতে পারে হোটেলের লাইসেন্স এবং বিদ্যুৎ সংযোগও। হোটেলগুলিকে ভাড়ার তালিকা টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, পর্যটকদের অভিযোগ জানাতে ডিএসডিএ-র হেল্পলাইন নম্বর ও হোয়াটসঅ্যাপ যোগাযোগের সুযোগ রাখা হয়েছে।

এ ব্যাপারে সম্প্রতি নিউ দিঘার ডিএসডিএ ভবনে জেলা প্রশাসনের সঙ্গে হোটেল মালিক সংগঠনগুলির বৈঠক হয়। সেখানে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সতর্ক করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিএসডিএ-র কর্মীরা সারপ্রাইজ ভিজিট করবেন এবং ভাড়া সংক্রান্ত অনিয়ম ধরা পড়লেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

গত ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যটকদের অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিলেন। রথযাত্রার আগে সেই নির্দেশ কার্যকর করতে ইতিমধ্যে তৎপর প্রশাসন।

রথযাত্রা উপলক্ষে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সমস্ত হোটেল মালিককে নির্দেশ দিয়েছে পর্যটকদের জন্য পরিচ্ছন্ন পরিবেশ ও স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করতে। ভাড়ার তালিকা হোটেলে হোটেলে টাঙানোর পাশাপাশি পর্যটকদের অভিযোগ জানাতে সরাসরি পোর্টালের ব্যবস্থা রাখা হয়েছে। পর্যটকদের স্বার্থে এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 


```