কলকাতার ন্যূনতম তাপমাত্রা থাকবে ২৩-২৪ ডিগ্রির মধ্যে। তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে না নামলে আসল শীতের আমেজ আসবে না।
.jpeg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 14 October 2025 11:21
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে বিদায় নিয়েছে বর্ষা (Rainy Season)। আবহাওয়া দফতরের (Weather Office) তরফে এই বার্তাই মিলেছে। কিন্তু বর্ষা গেলেও বৃষ্টি যাচ্ছে না! আবারও বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ (Low Depression)। এর ফলে আবার ভাসতে পারে গোটা বাংলা। অর্থাৎ পুরোদমে শীত পড়ার আগে বৃষ্টিতে ভিজবে পশ্চিমবঙ্গ।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর ভোর তিনটের দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ (Low Depression) তৈরি হতে পারে। এই নিম্নচাপ আন্দামান সাগরের ওপর দিয়ে জলীয় বাষ্প সংগ্রহ করে ভারতের মূল ভূখণ্ডের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। দুদিনের মধ্যেই তা তামিলনাড়ু উপকূলের কাছে পৌঁছতে পারে।
আবহাওয়াবিদদের অনুমান, পরবর্তী সময়ে এই নিম্নচাপ দু’দিকে ভাগ হয়ে পুদুচেরি উপকূল হয়ে আরব সাগরের দিকে এবং বঙ্গোপসাগর ঘুরে অন্ধ্র–ওডিশা উপকূলে আছড়ে পড়তে পারে। যদি নিম্নচাপটি পশ্চিমে, অর্থাৎ পুদুচেরি হয়ে আরব সাগরের দিকে সরে যায়, তবে তা বাংলার (West Bengal) জন্য শুভ। কারণ তা আশপাশের জলীয় বাষ্প টেনে নেবে, ফলে রাজ্যে বৃষ্টির আশঙ্কা একেবারেই থাকবে না। শুধু তাই নয়, শীতের (Winter) হালকা ইঙ্গিতও পাওয়া যাবে রাজ্যজুড়ে।
আপাতত আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ থেকে সাত দিনে রাজ্যে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের (South Bengal) উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও দিতে পারে।
অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। মঙ্গলবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা থাকবে ২৩-২৪ ডিগ্রির মধ্যে। তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে না নামলে আসল শীতের আমেজ আসবে না। আর তাপমাত্রার এই পতন খুব তাড়াতাড়ি হবে না বলেও ইঙ্গিত।
আগামী সপ্তাহেই কালীপুজো, ভাইফোঁটা। হাওয়া অফিসের পূর্বাভাসে স্পষ্ট, এই সময়ে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। এতএব, স্বস্তিতে বঙ্গবাসী।