Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Weather Update: ফের নিম্নচাপ, বাড়বে বৃষ্টি, সতর্কতা জারি করল আলিপুর

জুন মাসের শেষেই ফের নিম্নচাপের দাপট। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। 

Weather Update: ফের নিম্নচাপ, বাড়বে বৃষ্টি, সতর্কতা জারি করল আলিপুর

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 28 June 2025 12:24

দ্য ওয়াল ব্যুরো: জুন মাসের শেষেই ফের নিম্নচাপের দাপট। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলা একটি ঘূর্ণাবর্ত, যা আগামী কয়েকদিনে শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, “এবারের নিম্নচাপের গতিপ্রকৃতি ১৭ জুনের মতোই। সেবার দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাতের ফলে নদীগুলির জলস্তর বেড়েছিল, এমনকি বন্যাপরিস্থিতিও তৈরি হয়েছিল। এবারও একই ধরনের পরিস্থিতি হতে পারে।”

রবিবার দক্ষিণ ২৪ পরগনায় অতিভারী বৃষ্টির জন্য ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার একই সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।

মৎস্যজীবীদের রবিবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, এই সময় সমুদ্র উত্তাল থাকবে।

হাওয়া অফিস সূত্রের খবর, গত কয়েকদিন ধরে সক্রিয় থাকা নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টির মাত্রা কিছুটা বেড়েছে। তবে সেটি ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় ভারী বৃষ্টি হয়নি। এবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নিম্নচাপটি তুলনামূলক শক্তিশালী হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে সোমবার থেকে পশ্চিম-উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হবে। এর ফলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি । শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯২ থেকে ৯৮ শতাংশের মধ্যে থাকবে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৫.৫ মিলিমিটার।


```