Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Weather Update: আগামী সপ্তাহেই বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা

শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জন্য কিছুটা স্বস্তি মিললেও, আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরম থাকবেই। 

Weather Update: আগামী সপ্তাহেই বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা

ফাইল চিত্র

শেষ আপডেট: 12 June 2025 20:12

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৬ বা ১৭ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা (Monsoon Update) প্রবেশ করতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। তার আগে রাজ্যের দুই অংশ অর্থাৎ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) রয়েছে।

আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জন্য কিছুটা স্বস্তি মিললেও, আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরম থাকবেই। শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে এবং রবিবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ২–৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

সোমবার ভারী বৃষ্টির সতর্কতা (Heavy Rain Alert) জারি হয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অঞ্চলে।
মঙ্গলবার ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে। অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের (North Bengal Weather Update) দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে শুক্র-শনিতে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে।

শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র জলপাইগুড়িতে। তবে সপ্তাহান্তে উত্তরবঙ্গে একাধিক জেলায় টানা ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির আশঙ্কা।
রবিবার ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে।

আবহাওয়াবিদদের মতে, বর্ষার আগমনের আগে এই বৃষ্টি গরম থেকে সাময়িক রেহাই দিলেও আগামী কয়েকদিন বজ্রপাতের সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


```