Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক ধাক্কায় নম্বর কমল সব ধারাবাহিকেরই! ‘জগদ্ধাত্রী’ কি রইল প্রথম তিনে?

জানিয়ে রাখা যাক, নম্বর খানিক কমলেও এই সপ্তাহে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে 'জগদ্ধাত্রী'। সে পেয়েছে ৬.৩। অন্যদিকে 'রাঙামতী তীরন্দাজ' গত সপ্তাহে পেয়েছিল ৭.৫।

এক ধাক্কায় নম্বর কমল সব ধারাবাহিকেরই! ‘জগদ্ধাত্রী’ কি রইল প্রথম তিনে?

টিআরপিতে কে কোথায়?

শেষ আপডেট: 12 June 2025 16:13

দ্য ওয়াল ব্যুরো: আরও এক বৃহস্পতিবার। আবারও প্রকাশ্যে টিআরপি তালিকা। এই সপ্তাহে টিআরপিতে ধারাবাহিক ভাবে নম্বর কমেছে সব ধারাবাহিকের। তবে প্রথম স্থানে এবারেও ধরে রেখেছে 'পরশুরাম আজকের নায়ক'। 

গত সপ্তাহে পরশুরামের প্রাপ্ত নম্বর ছিল ৭.৫। এই সপ্তাহে তা কমে দাঁড়িয়েছে ৬.৭-এ। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে একজোড়া ধারাবাহিক। ৬.৪ পেয়ে ওই স্থানে রয়েছে 'ফুলকি' ও 'পরিণীতা'। ভাবছেন তো, 'জগদ্ধাত্রী' কোথায় গেল? প্রথম তিনে সে কি নেই?

জানিয়ে রাখা যাক, নম্বর খানিক কমলেও এই সপ্তাহে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে 'জগদ্ধাত্রী'। সে পেয়েছে ৬.৩। অন্যদিকে 'রাঙামতী তীরন্দাজ' গত সপ্তাহে পেয়েছিল ৭.৫। প্রথম হয়েছিল সে। তবে এবার এক ধাক্কায় অনেকটা নম্বর খুইয়ে সে রয়েছে চতুর্থ স্থানে।পেয়েছে ৬.১। পঞ্চম স্থানে রয়েছে 'চিরসখা'। ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৫। ‘চিরসখা’ ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। ফিরে এসেছে কমলিনীর স্বামী। গোটা বিষয়টি নিয়ে তাঁর কী পদক্ষেপ হয় এখন সেটাই দেখার।

টিআরপি বড়ই অদ্ভুত। এখানে আজ যে রাজা কাল সে ফকির। অনেক ক্ষেত্রে দেখা যায় উল্টোটাও। তাই 'জগদ্ধাত্রী' বা 'রাঙ্গামতি' ভক্তদের মন খারাপের কারণ নেই। কে বলতে পারে আগামী সপ্তাহেই আবারও স্বমহিমায় ফিরে আসতেই পারে তারা। 


```