Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শীতের দাপুটে ইনিংস শুরুর মুখে জোর ধাক্কা, রাজ্যজুড়ে তাপমাত্রা বৃদ্ধির আভাস দিল হাওয়া অফিস

বর্তমানে বঙ্গোপসাগরে একটি সক্রিয় নিম্নচাপের প্রভাবে বাতাসে আর্দ্রতা বেড়েছে, আর সেই কারণেই শীতের আমেজ দুর্বল হয়েছে। কয়েক দিন আগেও রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে মৃদু শীতের অনুভূতি মিললেও, এখন আবহাওয়ার সেই চরিত্রই বদলে যাচ্ছে।

শীতের দাপুটে ইনিংস শুরুর মুখে জোর ধাক্কা, রাজ্যজুড়ে তাপমাত্রা বৃদ্ধির আভাস দিল হাওয়া অফিস

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 20 November 2025 09:16

দ্য ওয়াল ব্যুরো: মাঝে কয়েকদিন হালকা শীতের (Winter) ছোঁয়া মিলছিল। সকাল-সন্ধ্যায় সেই ঠান্ডা হাওয়ার ইঙ্গিত রাজ্যের (West Bengal) মানুষকে শীতের আগমনী বার্তা দিচ্ছিল। কিন্তু হঠাৎ করেই সেই অনুভূতি খানিকটা উধাও। কারণ, বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হওয়া নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের (Low Depression) প্রভাবে রাজ্যে শীতের দাপট স্পষ্টভাবে কমতে শুরু করেছে। ফলে আবার বাড়তে পারে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) জানাচ্ছে, আগামী কয়েক দিনে উত্তর ও দক্ষিণ—উভয়বঙ্গেই রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি ভোরের দিকে ঘন কুয়াশা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। দৃশ্যমানতা কমে গেলে যানবাহন চলাচলেও প্রভাব পড়তে পারে, সে বিষয়ে আগাম সতর্কতা জারি করেছে দফতর।

বর্তমানে বঙ্গোপসাগরে একটি সক্রিয় নিম্নচাপের (Low Depression) প্রভাবে বাতাসে আর্দ্রতা বেড়েছে, আর সেই কারণেই শীতের আমেজ দুর্বল হয়েছে। কয়েক দিন আগেও রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে মৃদু শীতের অনুভূতি মিললেও, এখন আবহাওয়ার সেই চরিত্রই বদলে যাচ্ছে। দফতরের পর্যবেক্ষণ, চলতি সপ্তাহেই সমুদ্রে আরও একটি নিম্নচাপ তৈরির ইঙ্গিত রয়েছে। তবে রাজ্যে এখনই উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই।

কলকাতায় (Kolkata) বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং রাতের তাপমাত্রা প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে পূর্বাভাস। আকাশ পরিষ্কারই থাকবে, ফলে দিনের বেলায় রোদের উপস্থিতি বেশি অনুভূত হতে পারে।

নভেম্বরের মাঝামাঝি তাপমাত্রা দ্রুত কমতে শুরু করায় গ্রাম থেকে শহর—সব জায়গাতেই শীতের আমেজ তৈরি হচ্ছিল। অনেকেই শীতের প্রস্তুতি নেওয়া শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ নিম্নচাপের দাপটে সেই শীতের দাপট থমকে গেছে। যদিও আবহাওয়া দফতর মনে করছে, এই পরিবর্তন সাময়িক। ডিসেম্বরের শুরু থেকেই ফের জোরদার ভাবে ফিরতে পারে শীত।

এর মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভোরবেলা ঘন কুয়াশার দাপট দেখা দিতে পারে। রাস্তা-ঘাটে দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে পরিবহণে সমস্যা হতে পারে—এমনটাই সতর্ক করে জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত নজর নতুন নিম্নচাপের গতিবিধির দিকে, আর অপেক্ষা শীতের ফের প্রত্যাবর্তনের।


```