Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আগে যদি রাফায়েল থাকত, ভারত থেকেই আঘাত করতাম বালাকোটে, বললেন রাজনাথ

দ্য ওয়াল ব্যুরো : পুলওয়ামায় জঙ্গি হানার জবাব দিতে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে বালাকোটে আঘাত হেনেছিল ভারতের বায়ুসেনা। মহারাষ্ট্রে নির্বাচনের প্রচারে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বললেন, ভারত যদি আগেই রাফায়েল বিমান পেত, তাহলে আর বায়ুসেনাক

আগে যদি রাফায়েল থাকত, ভারত থেকেই আঘাত করতাম বালাকোটে, বললেন রাজনাথ

শেষ আপডেট: 15 October 2019 05:57

দ্য ওয়াল ব্যুরো : পুলওয়ামায় জঙ্গি হানার জবাব দিতে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে বালাকোটে আঘাত হেনেছিল ভারতের বায়ুসেনা। মহারাষ্ট্রে নির্বাচনের প্রচারে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বললেন, ভারত যদি আগেই রাফায়েল বিমান পেত, তাহলে আর বায়ুসেনাকে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকতে হত না। সোমবার মহারাষ্ট্রের থানে জেলায় বিজেপি প্রার্থী নরেন্দ্র মেহতার সমর্থনে ভাষণ দেন রাজনাথ। তিনি বলেন, আগেই যদি আমাদের হাতে রাফায়েল বিমান থাকত, আমাদের পাকিস্তানে ঢুকে আঘাত হানতে হত না। আমরা ভারত থেকেই বালাকোটে আঘাত করতে পারতাম। এই প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধবিমান কেনার লক্ষ্য আত্মরক্ষা করা। অপরকে আঘাত করা নয়। কিছুদিন আগে রাফায়েল বিমান আনতে গিয়ে তিনি ফ্রান্সে শস্ত্রপূজা করেছিলেন। তা নিয়ে নানা মহলে সমালোচনা হয়েছিল। এদিন রাজনাথ বলেন, শস্ত্রপূজা করে ঠিকই করেছিলাম। তাঁর কথায়, আমি নিজের বিশ্বাসমতো কাজ করেছি। খ্রিস্টান, মুসলিম, শিখ, সব ধর্মের মানুষই নিজেদের বিশ্বাসমতো ঈশ্বরের আরাধনা করে থাকেন। আমি শস্ত্রপূজা করার সময় খ্রিস্টান, মুসলিম, শিখ, বৌদ্ধ, সব সম্প্রদায়ের মানুষই উপস্থিত ছিলেন। রাফায়েল ডেলিভারি নেওয়ার পরে নিজেও ওই বিমানে চড়েছিলেন রাজনাথ। তিনি বলেন, সেই প্লেনের ভিতরে ছিলাম আমি আর ফ্লাইট ক্যাপটেন। আমি তাঁকে বললাম, সুপারসোনিক গতিতে প্লেন চালান। সুপারসোনিক গতিতে প্লেন চালালে তার যাত্রী হিসাবে কেমন অনুভূতি হয় আমি জানতে চেয়েছিলাম। সুপারসোনিক স্পিডের সঙ্গে নরেন্দ্র মোদীর সরকারের তুলনা করে তিনি বলেন, আমাদের সরকার সুপারসোনিক গতিতে এগিয়ে চলেছে। অন্যদিকে কংগ্রেস ও এনসিপির মতো দলগুলি পিছিয়ে পড়ছে সুপারসোনিক গতিতে। কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, তারা এক ধর্মের মানুষের সঙ্গে অন্য ধর্মের মানুষকে লড়িয়ে দিতে চায়। কিন্তু বিজেপি সরকার ধর্ম বা জাতপাতের লড়াই চায় না।

```