Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

রাজস্থানে আপাতত সন্ধি গেহলট-পাইলটের, কী বললেন দুই নেতা

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানে (Rajasthan) লড়াই আপাতত স্থগিত রাখলেন দুই কংগ্রেস (Congress) নেতা। মঙ্গলবার রাতে টিভি ক্যামেরার সামনে হাইকমান্ডের দূত কেসি বেণুগোপালকে (KC Benugopal) মাঝখানে রেখে হাত ধরাধরি করে দাঁড়ান মুখ্যমন্ত্রী অশোক গেহলট

রাজস্থানে আপাতত সন্ধি গেহলট-পাইলটের, কী বললেন দুই নেতা

শেষ আপডেট: 30 November 2022 02:02

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানে (Rajasthan) লড়াই আপাতত স্থগিত রাখলেন দুই কংগ্রেস (Congress) নেতা। মঙ্গলবার রাতে টিভি ক্যামেরার সামনে হাইকমান্ডের দূত কেসি বেণুগোপালকে (KC Benugopal) মাঝখানে রেখে হাত ধরাধরি করে দাঁড়ান মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট (Sachin Pilot)। দু’জনেই সাংবাদিকদের বলেন, এখন রাহুল গান্ধীর 'ভারত জোড়ো যাত্রা' সফল করাই আমাদের লক্ষ্য।

সাংবাদিকদের সামনে হাজির হওয়ার আগে বেণুগোপাল দুই নেতাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। প্রাথমিক বোঝাপড়া সেখানেই হয়। তবে বেণুগোপাল এবং রাজস্থানের দু্‌ই নেতার কেউই ভাঙেননি, বোঝাপড়ার সূত্র কী।

মনে করা হচ্ছে, রাহুলের 'ভারত জোড়ো যাত্রা'র সময় কংগ্রেসের বিভাজন চাপা দেওয়াই আশু লক্ষ্য। সেই লক্ষ্যপূরণ হওয়াতেই সম্ভবত উচ্ছ্বসিত বেণুগোপাল বলেন, ‘এই হল আসল রাজস্থান কংগ্রেস।’ গেহলট এবং পাইলটের মধ্যে কথা দূরে থাক, মুখ দেখাদেখি বন্ধ ছিল। আজ প্রকাশ্যে দু’জনেই দু’জনকে হাসিমুখে নমস্কার জানান।

গেহলট বলেন, রাহুল গান্ধী বলেই দিয়েছেন, আমরা দু’জনেই দলের সম্পদ। আমরা একত্রেই আছি। শচীন ও তাঁর সমর্থকদের মুখ্যমন্ত্রিত্বের দাবি এবং গেহলটের প্রত্যাখানের বিষয়ে বৈঠকে কী কথা হয়েছে, তা স্পষ্ট করেনি কোনও শিবির।

আজই জয়পুরে পৌঁছন কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে তাঁকে রাজস্থানের বিরোধ মেটানোর দায়িত্ব দেন। আজ দুই শিবিরের দুই সেনাপতিকে পাশাপাশি দাঁড় করিয়ে নিজের নম্বরও বাড়িয়ে নিলেন দক্ষিণের এই নেতা।

মহাকালকে সাষ্টাঙ্গে প্রণাম সেরে রাহুলের তোপ মোদী-ভক্তরাই শুধু সরকারের প্রসাদ পাচ্ছে


```