Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

SSC Result: অপেক্ষা আর অপেক্ষা, সাইট না খোলায় এখনও দেখা যাচ্ছে না রেজাল্ট

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ করল WBSSC। কিন্তু ওয়েবসাইটে ভিড় বাড়তেই ক্র্যাশ করল সাইট। কবে দেখা যাবে রেজাল্ট জানাল কমিশন।

SSC Result: অপেক্ষা আর অপেক্ষা, সাইট না খোলায় এখনও দেখা যাচ্ছে না রেজাল্ট

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 7 November 2025 23:46

দ্য ওয়াল ব্যুরো: ফলপ্রকাশের নির্ধারিত সময় ছিল রাত আটটা নাগাদ। কিন্তু শুক্রবার সন্ধ্যা সাতটার কিছু পরেই আচমকা স্কুল সার্ভিস কমিশনের একটি বিজ্ঞপ্তি ঘুরে বেড়াতে শুরু করে সমাজমাধ্যমে। সেখানে স্পষ্ট লেখা, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশিত হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই চাকরিপ্রার্থীরা রেজাল্ট দেখতে ভিড় জমান কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে — https://westbengalssc.com ,কিন্তু মুহূর্তের মধ্যেই সাইটটি ক্র্যাশ করে যায়।

কমিশনের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট ওয়েবসাইটেই (https://westbengalssc.com) রেজাল্ট দেখা যাবে। তবে বর্তমানে সার্ভারে চাপ বেড়ে যাওয়ায় আপলোডে সমস্যা হচ্ছে। কমিশন সূত্রের দাবি, খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে, এবং প্রার্থীরা ওয়েবসাইটে লগ ইন করে নিজেদের ফলাফল দেখতে পারবেন।

এর পরবর্তী ধাপ হবে নথি যাচাই (Document Verification)। এই যাচাই প্রক্রিয়ার সময়সূচি প্রকাশিত হবে প্রাথমিক সাক্ষাৎকার তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে। এছাড়াও কমিশন জানিয়েছে, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল প্রস্তুতির কাজ চলছে এবং তা শিগগিরই প্রকাশিত হবে।

ফলাফল ঘোষণার পর প্রথমে একাদশ-দ্বাদশ শ্রেণির প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে। তারপর নবম-দশম শ্রেণির নথি যাচাই ও ইন্টারভিউ নেওয়া হবে। দুই স্তর মিলিয়ে মোট শূন্যপদ ৩৫,৭২৬টি। এর মধ্যে একাদশ-দ্বাদশ স্তরে শূন্যপদ রয়েছে ১২,৫১৪টি।

এই পর্যায়ে আবেদন করেছিলেন ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন প্রার্থী, যার মধ্যে ৩,১২০ জন বিশেষভাবে সক্ষম। পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ৯৩ শতাংশ প্রার্থী। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রতি ১০০টি শূন্যপদের জন্য ডাক পাবেন ১৬০ জন চাকরিপ্রার্থী। অর্থাৎ, মোট ৩৫,৭২৬টি শূন্যপদের জন্য ইন্টারভিউর ডাক পেতে পারেন প্রায় ৬০ হাজার প্রার্থী।


```