Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গড়লে WBSEDCL গ্রাহকেরাও ব্যাঙ্কের ঋণ পাবেন, নবান্নের বৈঠকে সিদ্ধান্ত

বিদ্যুৎ ক্ষেত্র ও শিল্পমহল সূত্রের দাবি, সিইএসসি এলাকার গৃহস্থ গ্রাহকেরা তাঁদের বাড়ির ছাদে এভাবে বিদ্যুৎ উৎপাদন করে গ্রিডে তা জোগান দিলে কেন্দ্রীয় প্রকল্প- পিএম সূর্য ঘর প্রকল্পের আওতায় ভর্তুকি পান। কিন্তু WBSEDCL এলাকায় কেন্দ্রীয় ভর্তুকি মিলত না। 

ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গড়লে WBSEDCL গ্রাহকেরাও ব্যাঙ্কের ঋণ পাবেন, নবান্নের বৈঠকে সিদ্ধান্ত

নবান্নের বৈঠক

শেষ আপডেট: 11 February 2026 16:11

দেবপ্রিয় সেনগুপ্ত 

এক যাত্রায় পৃথক ফল, ছিল। ভর্তুকি সহ বেশ কয়েকটি। আপাতত বলা যায়, শেষটিও মুছল। 
রাজ্য বিদ্যুৎ বণ্টন (WBSEDCL) এলাকার গৃহস্থ গ্রাহকেরাও ছাদে গ্রিড – সংযুক্ত সৌর বিদ্যুৎ প্রকল্প তৈরি করলে সিইএসসি এলাকার গ্রাহকদের মতোই ব্যাঙ্ক থেকে ঋণ পাবেন। প্রশাসনিক সূত্রের খবর, মঙ্গলবার নবান্নে এ নিয়ে রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অর্থসচিব প্রভাত মিশ্র সহ অর্থ দফতরের কর্তাদের উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। অনলাইনে বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা অমিত মিত্রও। বৈঠকে স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির (SLBC) ডাকে সব ব্যাঙ্কের প্রতিনিধিরা বৈঠকে ছিলেন। সংশ্লিষ্ট মহলের, আশা, সব কিছু ঠিকঠাক চললে মাস দুয়েকের মধ্যে আগ্রহী গ্রাহক ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়ার সুযোগ পাবেন।

বিদ্যুৎ ক্ষেত্র ও শিল্পমহল সূত্রের দাবি, সিইএসসি এলাকার গৃহস্থ গ্রাহকেরা তাঁদের বাড়ির ছাদে এভাবে বিদ্যুৎ উৎপাদন করে গ্রিডে তা জোগান দিলে কেন্দ্রীয় প্রকল্প- পিএম সূর্য ঘর প্রকল্পের আওতায় ভর্তুকি পান। কিন্তু WBSEDCL এলাকায় কেন্দ্রীয় ভর্তুকি মিলত না। ফলে গ্রাহকেরা বাড়তি আর্থিক বোঝা নিয়ে এই প্রকল্প তাঁদের বাড়ির ছাদে করতে ততটা আগ্রহী ছিলেন না। সম্প্রতি রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা এলাকাতেও কেন্দ্রের মতোই নিজস্ব ভর্তুকি-যুক্ত এই প্রকল্প (আলোশ্রী) চালু করেছে রাজ্য।

তবে কেন্দ্রের মতোই ভর্তুকি পাওয়ার আগে চাহিদা অনুযায়ী এককালীন বড় অঙ্কের টাকা আগাম দিতে হয় গৃহস্থকে। তাই এই সংস্থার অনেক গ্রাহকই তাঁদের বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ তৈরি করে গ্রিড দিতে আগ্রহী হলেও গোড়ার সেই আর্থিক চাপ নিতে চাইছেন না বলে খবর।

বিদ্যুৎক্ষেত্র ও এই প্রকল্প যে সব সংস্থা তৈরি করে, সেই শিল্প মহল সূত্রের দাবি, পিএম-সূর্য ঘর প্রকল্পে (PM Surya Ghar Scheme) ব্যাঙ্ক ঋণের সুযোগ রয়েছে। ফলে WBSEDCL এলাকার গ্রাহকদের জন্যও ব্যাঙ্কগুলি এগিয়ে এলে রাজ্যের ভর্তুকি প্রকল্পেও সাড়া আরও বেশি মিলবে (rooftop solar project loan)। তাই রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থাটির কর্তারা ব্যাঙ্কিং মহলের কাছে বিষয়টি উত্থাপন করায় এসএলবিসি ওই বৈঠক ডাকে। এদিন ব্যাঙ্ক ঋণের প্রস্তাবটি এসএলবিসিতে গৃহীত হয়েছে। এরপর কিছু প্রশাসনিক কাজ শেষ হলে ব্যাঙ্কগুলিকে এই ঋণ প্রকল্প জানানো হবে।

ক্ষুদ্র ও ছোট মাঝারি শিল্পের সংগঠন ফ্যাকসির সাধারণ সম্পাদক তথা সৌর বিদ্যুৎ ক্ষেত্রের প্রবীণ উদ্যোগপতি অনুপম বড়াল এদিন বলেন, “এই প্রকল্পে ঋণের সুযোগ মিললে প্রকল্পটি রূপায়ন করা আরও সহজ হবে। অনেক গ্রাহক আগ্রহী হবেন। কারণ প্রাথমিক আর্থিক বোঝা কমবে। সিইএসসি এলাকায় ভর্তুকি ও ঋণ, দুইই মেলে।”

বলে রাখা ভাল, কেন্দ্রের মতো রাজ্যের ভর্তুকি প্রকল্পের ক্ষেত্রে ভর্তুকির হার একই। বাড়ির ছাদে এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ উৎপাদন করলে ভর্তুকি মিলবে ৩০ হাজার টাকা। দুই কিলোওয়াটের ক্ষেত্রে তা বেড়ে হবে ৬০ হাজার টাকা। আর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তিন কিলোওয়াট বা তার বেশি হলে সব ক্ষেত্রেই ভর্তুকির অঙ্ক একই থাকবে, ৭৮ হাজার টাকা।

সংক্ষেপে আর একবার আলোশ্রী প্রকল্পটি ঠিক কী দেখে নেওয়া যাক:

এক ঝলকে আলোশ্রী

  • গৃহস্থ সংযোগে (domestic) ক্ষেত্রে বাড়ির ছাদে সৌর বিদ্যুত প্রকল্প।
  • সেটি গ্রিডের সঙ্গে সংযুক্ত (on-grid) থাকবে।
  • গৃহস্থ-গ্রাহক রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কাছ থেকে বিদ্যুৎ নিয়ে ঘরের আলো, পাখা ও বাকি সব বৈদ্যুতিক সরঞ্জামই চালাবেন।
  • ছাদে সৌর-প্যানেলগুলি থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে, তা গ্রিডের মাধ্যমে ওই বণ্টন সংস্থাটিকেই জোগান দেবে বা বিক্রি করবে।

বিশেষ ইমপোর্ট- এক্সপোর্ট মিটারের মাধ্যমে গ্রাহকের বণ্টন সংস্থার কাছ থেকে নেওয়া বিদ্যুৎ আর গ্রিডে দেওয়া বিদ্যুতের পরিমাণের (ইউনিটের ভিত্তিতে) ফারাক হিসেব কষে তার ভিত্তিতে গ্রাহকের বিদ্যুতের বিলের চূড়ান্ত বিল তৈরি করা হবে। গ্রাহক সেই বিলই মেটাবেন (net metering) বণ্টন সংস্থাটিকে।


```