বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, তার সম্পূর্ণ অনুসরণ করতেই এই সিদ্ধান্ত। সেই অনুযায়ী, পশ্চিমবঙ্গে চলতি এসআইআর প্রক্রিয়ার বিভিন্ন ধাপের নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
.jpeg.webp)
জ্ঞানেশ কুমার ও মনোজ আগরওয়াল
শেষ আপডেট: 10 February 2026 18:46
দ্য ওয়াল ব্যুরো: জাতীয় নির্বাচন কমিশনের (ECI) জারি করা বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর সময়সূচি নতুন করে সাজানো হল। মঙ্গলবার কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (CEO) পাঠানো চিঠিতে এই সংশোধিত কর্মসূচির কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, তার সম্পূর্ণ অনুসরণ করতেই এই সিদ্ধান্ত। সেই অনুযায়ী, পশ্চিমবঙ্গে চলতি এসআইআর প্রক্রিয়ার বিভিন্ন ধাপের নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী,
সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। স্ক্রুটিনির জন্য অতিরিক্ত সাত দিন সময় দেওয়ার কথা জানিয়েছে শীর্ষ আদালত এবং স্পষ্ট করেছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট ইআরও-রা। এই নির্দেশের ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্ধারিত সময়ের মধ্যে সম্ভব হবে না বলে নির্বাচন কমিশন সোমবারই জানায়। এ বার সেই সিদ্ধান্তের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, শুনানির সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়ে আগেই নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল।
চিঠিতে কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সব আধিকারিক ও দফতরকে এই সংশোধিত সময়সূচি জানিয়ে দেওয়া হবে এবং তা কঠোরভাবে কার্যকর করতে হবে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া যাতে আদালতের নির্দেশ মেনেই সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ বলে কমিশন সূত্রে খবর।
এখানে জানিয়ে রাখা দরকার, দিল্লির নির্বাচন সদনে গিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল বৈঠক সেরে ফেরার পরই সংশ্লিষ্ট নির্দেশিকা প্রকাশ করা হয়।
বস্তুত, আগামী এপ্রিল–মে মাসে তামিলনাড়ু, কেরল, অসম ও পুদুচেরির সঙ্গে পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্চের শুরুতেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। আসন্ন নির্বাচনে রাজ্যে এক দফাতেই ভোট করানোর পক্ষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজের দফতর। সিইও দফতরের সূত্রের দাবি, ভোট কত দফায় হবে সে বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশনই। তবে কমিশনের কাছে মতামত জানতে চাইলে সিইও দফতর এক দফায় ভোটের প্রস্তাব দেবে বলেই জানা যাচ্ছে। এই প্রেক্ষাপটে দিল্লিতে বৈঠকে মনোজ ঠিক কী প্রস্তাব তুলে ধরেছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।