Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

SIR: স্ক্রুটিনির সময় বাড়িয়ে ১৪ ফেব্রুয়ারি করল সুপ্রিম কোর্ট, চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে ধোঁয়াশা

এই নির্দেশের জেরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্ধারিত সময় পিছোচ্ছে। নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত সময় মঞ্জুর হওয়ায় এসআইআর সংক্রান্ত শুনানি প্রক্রিয়া শেষ হবে ১৪ ফেব্রুয়ারি।

SIR: স্ক্রুটিনির সময় বাড়িয়ে ১৪ ফেব্রুয়ারি করল সুপ্রিম কোর্ট, চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে ধোঁয়াশা

ফাইল ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 9 February 2026 19:58

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার সময়সীমা বাড়ল। সোমবার শীর্ষ আদালত স্ক্রুটিনির জন্য অতিরিক্ত সাত দিন সময় দেওয়ার কথা ঘোষণা করেছে। আদালত স্পষ্ট করে জানিয়েছে, নথি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব থাকবে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং এইআরও-দের (AERO) হাতেই। এই ক্ষেত্রে মাইক্রো অবজার্ভারদের কোনও সিদ্ধান্তমূলক ভূমিকা নেই।

এই নির্দেশের জেরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্ধারিত সময় পিছোচ্ছে। নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত সময় মঞ্জুর হওয়ায় এসআইআর সংক্রান্ত শুনানি প্রক্রিয়া শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। তার পরবর্তী সাত দিন, অর্থাৎ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে স্ক্রুটিনি। ফলে আগে ঘোষিত সূচি অনুযায়ী ১৪ ফেব্রুয়ারিতে ভোটার তালিকা প্রকাশ আর সম্ভব হচ্ছে না।

সোমবার বিকেলে কমিশনের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, চূড়ান্ত তালিকা ২১ ফেব্রুয়ারিতেও প্রকাশ নাও হতে পারে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতর সূত্রে জানা গিয়েছে, ইআরও-রা কাজ শেষ করার পর সংশ্লিষ্ট ডিইও তা মূল্যায়ন করবেন। তার পর সিইও দফতর পুরো প্রক্রিয়া খতিয়ে দেখে নির্বাচন কমিশনকে চূড়ান্ত প্রতিবেদন পাঠাবে। সেই সব ধাপ শেষ হওয়ার পরেই কমিশন ভোটার তালিকা প্রকাশ করবে। ফলে চূড়ান্ত তালিকা ২১ ফেব্রুয়ারির পরেই প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রবল।

উল্লেখ্য, এর আগে দেশের কয়েকটি রাজ্যে এসআইআর-এর এনুমারেশন পর্বের সময়সীমা বাড়ানো হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই সুযোগ দেওয়া হয়নি। এই আবহেই সোমবার দেড় ঘণ্টার বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি চলে। শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, এসআইআর প্রক্রিয়ায় কোনও রকম বাধা সহ্য করা হবে না। পাশাপাশি, কমিশনের কাজের সঙ্গে বাস্তব পরিস্থিতির ফারাক রয়েছে বলেও মন্তব্য করে শীর্ষ আদালত।

এদিন, সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সওয়াল ঘিরে ওঠা বিতর্কে স্পষ্ট অবস্থান নিয়েছে শীর্ষ আদালত। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত (CJI Surya Kant) পর্যবেক্ষণে জানান, মুখ্যমন্ত্রীর এই সওয়াল সংবিধানের প্রতি তাঁর আস্থা ও বিশ্বাসেরই প্রকাশ। আদালতের ভাষায়, “এতে অস্বাভাবিক কিছু নেই। বিষয়টিকে রাজনৈতিক রঙ দেওয়ার প্রয়োজন নেই।”

এসআইআর সংক্রান্ত মামলায় মমতার ব্যক্তিগতভাবে সওয়াল করাকে ‘সাংবিধানিক ভাবে অনুচিত’ দাবি করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা। সেই আবেদনের প্রেক্ষিতেই সোমবার এই মন্তব্য করে শীর্ষ আদালত।


```