Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাজারমূল্য ৫০ লক্ষ টাকা! এসটিএফ-এর অভিযানে কোচবিহারে উদ্ধার ২৪৬ কেজি মাদক, গ্রেফতার ৫

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর শিলিগুড়ি ইউনিট অভিযান চালিয়ে নিউ কোচবিহার রেলওয়ে স্টেশন থেকে পাঁচজনকে গ্রেফতার করে।

বাজারমূল্য ৫০ লক্ষ টাকা! এসটিএফ-এর অভিযানে কোচবিহারে উদ্ধার ২৪৬ কেজি মাদক, গ্রেফতার ৫

ধৃত পাচারকারীরা

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 October 2025 17:56

দ্য ওয়াল ব্যুরো: রেলের ওয়েটিং রুমে (Railway Waiting Room) হঠাৎ হানা বেঙ্গল এসটিএফের (STF)। আর তাতেই বড় সাফল্য। উদ্ধার হল কয়েকশো কেজির গাঁজা (Marijuana)। গত সোমবার সন্ধেয় নিউ কোচবিহার স্টেশনের (New Cooch Behar Station) এই ঘটনায় গ্রেফতার (Arrest) করা হয়েছে এক মহিলাসহ মোট পাঁচজনকে। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ পঞ্চাশ লক্ষ টাকারও বেশি বলে সূত্রের খবর। এই ঘটনায় মামলা রুজু হয়েছে কোচবিহার জিআরপি থানায়।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF)-এর শিলিগুড়ি ইউনিট অভিযান চালিয়ে নিউ কোচবিহার রেলওয়ে স্টেশন থেকে পাঁচজনকে গ্রেফতার করে। স্টেশনের ওয়েটিং রুমে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ওই বিশাল পরিমাণ গাঁজা। ২০টি বড় ব্যাগ ও ৪টি ট্রলি ব্যাগে মজুত ছিল মোট ২৪৬ কেজি মাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই গাঁজা কোচবিহার জেলার দিনহাটা এলাকা থেকে সরবরাহ করা হয়েছিল। পরিকল্পনা ছিল, পদাতিক এক্সপ্রেসে করে তা রাজ্যের বাইরে পাচার করা হবে।

ধৃতদের নাম - সঞ্জয় বর্মন (৩৫), তিনি সলমারা, সাহেবগঞ্জ, কোচবিহারের বাসিন্দা। পবন বর্মন (৪২), মাতালহাট, দিনহাটা, নিউ কোচবিহারের বাসিন্দা। আকাশ সোনার (২০), থাকেন লক্ষীপুর মাট, সদর, বর্ধমানে। সজল বর্মন (৩৫), সলমারা নোতাফলা, সাহেবগঞ্জ, কোচবিহারের এবং স্বপ্না বর্মন (৩৫), সাহেবগঞ্জ, কোচবিহারের বাসিন্দা।

এসটিএফ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকারও বেশি। ঘটনাটিকে কেন্দ্র করে নিউ কোচবিহার জিআরপি থানায় এনডিপিএস আইনের অধীনে মামলা রুজু হয়েছে। পুলিশের অনুমান, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন যুক্ত আছে, তাদের খোঁজে তল্লাশি চলছে।

কদিন আগেই নদিয়া (Nadia) ও হাওড়া (Howrah) জেলায় এসটিএফ-এর চালানো দুই অভিযানে মোট ২.৮ কেজি হেরোইন উদ্ধার হয়, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে চার জন মাদক পাচারকারীকে এবং বাজেয়াপ্ত করা হয়েছে দুটি গাড়ি।


```