Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমেরিকায় অস্ত্র-গোলাবারুদ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১৮, নিখোঁজ বহু

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কারখানার বড় অংশ একেবারে গুঁড়িয়ে গিয়েছে এবং বহু কর্মী নিখোঁজ রয়েছেন।

আমেরিকায় অস্ত্র-গোলাবারুদ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১৮, নিখোঁজ বহু

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের কয়েক মাইল এলাকা কেঁপে ওঠে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 11 October 2025 10:01

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার টেনেসিতে একটি অস্ত্র-গোলাবারুদ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যাতে কেঁপে ওঠে বিশাল এলাকা। টেনেসি রাজ্যের গ্রামীণ অঞ্চলে অস্ত্র ও গোলাবারুদ তৈরির কারখানায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো কারখানাটি। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ১৮ জনযাঁদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে ন্যাশভিল থেকে প্রায় ৬০ মাইল (১০০ কিলোমিটার) পশ্চিমে অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেম নামের কারখানাটিতে বিস্ফোরণ হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কারখানার বড় অংশ একেবারে গুঁড়িয়ে গিয়েছে এবং বহু কর্মী নিখোঁজ রয়েছেন।

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের কয়েক মাইল এলাকা কেঁপে ওঠে এবং প্রায় ১,৩০০ একরজুড়ে থাকা পুরো কারখানাটি ধ্বংসস্তূপে পরিণত হয়। কারখানাটি টেনেসির ন্যাশভিল শহর থেকে প্রায় এক ঘণ্টা দক্ষিণ-পশ্চিমে, হিকম্যান ও হামফ্রেস কাউন্টির সীমানায় অবস্থিত। স্থানীয় মেয়র জিম বেটস জানিয়েছেন, প্রতিষ্ঠানে প্রায় ৮০ জন কর্মী কাজ করেন, তবে বিস্ফোরণের সময় কতজন উপস্থিত ছিলেন তা নিশ্চিত করা যায়নি। অন্তত একটি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে এবং বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

হামফ্রেস কাউন্টি শেরিফ ক্রিস ডেভিস এক সাংবাদিক সম্মেলন করে বলেন, এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিগুলোর মধ্যে একটি। বিস্ফোরণের তদন্ত করতে কিছু সময় লাগবে। এফবিআই এবং আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরোর (এটিএফ) তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যেখানে বিস্ফোরণটি ঘটেছে সেই ভবনের বর্ণনা জানতে চাইলে ডেভিস বলেনবর্ণনা করার মতো কিছুই নেই। এটি শেষ হয়ে গিয়েছে। ডব্লুটিভিএফ টেলিভিশনের প্রচারিত ভিডিওতে ভবনটির ধ্বংসাবশেষ থেকে আগুন এবং ধোঁয়া বের হতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেনবিস্ফোরণের শব্দ কয়েক মাইল দূর পর্যন্ত শোনা গিয়েছে এবং অনুভূত হয়েছে কম্পনও।

বিস্ফোরণস্থল থেকে প্রায় ২১ মাইল দূরে থাকা স্থানীয় এক বাসিন্দা জানান, প্রচণ্ড শব্দে আমার ঘুম ভেঙে যায়। মনে হয়েছিল আমার ঘরেই বজ্রপাত হয়েছে। স্থানীয় শেরিফ ডেভিস ঘটনাস্থল পরিদর্শনের পর বলেন, আমার জীবনে দেখা সবচেয়ে ভয়াবহ দৃশ্য এটি। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, গত মাসেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন) ‘টিএনটি’ সরবরাহের জন্য এই প্রতিষ্ঠানটির সঙ্গে প্রায় ১২০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করে।

বিস্ফোরণটি দুর্ঘটনাজনিত নাকি অন্য কোনও কারণে ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফেডারেল তদন্ত সংস্থাগুলো। কোম্পানির ওয়েবসাইট থেকে জানা যায়কোম্পানিটি সামরিকমহাকাশ এবং বাণিজ্যিক বাজারের জন্য বিস্ফোরক তৈরি, সরবরাহ এবং সংরক্ষণ করে। টেনেসির গ্রামীণ এলাকায় অবস্থিত ১৩০০ একর সদর দফতরে আটটি উৎপাদন ভবন এবং একটি গবেষণাগার রয়েছে তাদের। হিকম্যান কাউন্টির মেয়র জিম বেটস সিএনএনকে বলেনপ্ল্যান্টটির নিরাপত্তা সমস্যার ইতিহাস নেই। যদিও ২০১৪ সালে সেখানে একটি ছোট গোলাবারুদ বিস্ফোরণ ঘটেছিল। টেনেসিয়ান সংবাদপত্রের মতেসেই ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হন।


```