Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জাল নথি তৈরির চক্র ভেঙে দিল এসটিএফ, বীরভূম থেকে গ্রেফতার ২

এসটিএফ জানিয়েছে, ধৃতরা আন্তঃরাজ্যভিত্তিক জাল নথি তৈরির সুসংগঠিত চক্রের সঙ্গে যুক্ত। মূলত প্রতারণার উদ্দেশে ভুয়ো আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড-সহ বিভিন্ন সরকারি নথিপত্র তৈরি করত এই চক্র।

জাল নথি তৈরির চক্র ভেঙে দিল এসটিএফ, বীরভূম থেকে গ্রেফতার ২

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 July 2025 14:25

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (WB STF) বীরভূমে (Birbhum) বড়সড় জাল নথি তৈরির চক্র ভেঙে দিয়েছে। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার রাতে দু’জনকে গ্রেফতার (Arrest) করেছে এসটিএফ। ধৃত দুই যুবকের নাম শেখ মিরাজ হোসেন (২১) ও আবদুল কুদ্দুস ওরফে মুন্না (৩০)। দু’জনেই বীরভূম জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এসটিএফ জানিয়েছে, ধৃতরা আন্তঃরাজ্যভিত্তিক (Inter-state Syndicate) জাল নথি তৈরির সুসংগঠিত চক্রের সঙ্গে যুক্ত। মূলত প্রতারণার উদ্দেশে ভুয়ো আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড-সহ বিভিন্ন সরকারি নথিপত্র তৈরি করত এই চক্র।

অভিযানের সময় ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নথিপত্র এবং ভুয়ো নথি তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার-সহ একাধিক ডিজিটাল সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

এই ঘটনায় ইতিমধ্যেই একটি মামলা রুজু করেছে বেঙ্গল এসটিএফ। ধৃত দুই যুবককে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

পুলিশ সূত্রের খবর, ধৃতদের জেরা করে গোটা চক্রের আর কারা কারা জড়িত, বা এই নথি দিয়ে ঠিক কী ধরনের প্রতারণা চালানো হচ্ছিল, তার খোঁজ চলছে। অন্য রাজ্যের সঙ্গে এই চক্রের কোনও যোগ আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

অনুমান করা হচ্ছে, এই চক্র অনেকদিন ধরেই সক্রিয় ছিল। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে ধৃতদের জেরা করলে।


```