Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

নবান্নে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, নিয়ে যাওয়া হল এসএসকেএম

২০২২ সালে অগস্ট মাস থেকে মৎস্য দফতরের দায়িত্ব পান বিপ্লব। তিনি যে দক্ষ হাতে মৎস্য দফতর পরিচালনা করেন, তা এক কথায় সকলেই স্বীকার করেন।

নবান্নে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, নিয়ে যাওয়া হল এসএসকেএম

বিপ্লব রায় চৌধুরী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 14 July 2025 17:32

দ্য ওয়াল ব্যুরো: নবান্নে (Nabanna) ক্যাবিনেট বৈঠক ছিল সোমবার। সেই বৈঠকের পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজ্যে মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী (Biplab Roy Chowdhury)। সঙ্গে সঙ্গে তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু করেন নবান্নর ডাক্তাররা। শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রাথমিক চিকিৎসার পর তাঁকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র মারফৎ জানা গেছে, সকাল থেকে মাথা ঘোরার সমস্যা হচ্ছিল মন্ত্রীর। অনুমান রক্তচাপের ওঠা-নামার ফলেই এমন ঘটেছে। শেষমেশ প্রেশার ফল করায় তিনি অসুস্থ হয়ে পড়েন। 

২০২২ সালে অগস্ট মাস থেকে মৎস্য দফতরের দায়িত্ব পান বিপ্লব। তিনি যে দক্ষ হাতে মৎস্য দফতর পরিচালনা করেন, তা এক কথায় সকলেই স্বীকার করেন। কিন্তু চমকপ্রদ বিষয় হল, ৩০ বছর ধরে মুখে মাছ তোলেন না রাজ্যের মৎস্য মন্ত্রী (Fisheries Minister)! এমনকী খান না পেঁয়াজ-রসুনও। তবে দফতর চালান নিষ্ঠার সঙ্গে, জানেন মাছ সম্পর্কে খুঁটিনাটি বিষয়ও।

কিন্তু কেন মাছ খান না বিপ্লব? পাঁশকুড়া পূর্বের বিধায়কের কথায়, ৩০ বছর আগে মাছ খাওয়া ছেড়েছেন তিনি। এর পেছনে আছে ব্যক্তিগত কারণ। বাবার মৃত্যুর পর মন্ত্রীর মা ঠিক করেন আর মাছ খাবেন না। মায়ের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তিনি। সেই থেকেই মায়ের সঙ্গে নিজেও মাছ ছাড়েন। 

ছেলের কথায় আপত্তি ছিল মায়ের, তবুও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন বিপ্লব। তাঁর মা তাঁকে শরীর খারাপের যুক্তি দিলেও মানেনি তিনি। সেই থেকে মাছ খাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছেন তিনি। বলাই চলে, নিরামিষ খেতেই বেশি পছন্দ করেন বিপ্লব। মূলত, শাক-সবজি ও সেদ্ধ খাবারই বেশি খান।


```