Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবান্ন নয়, শিবপুর পুলিশ লাইনে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে চাকরিহারাদের প্রতিনিধি দল

চাকরিহারারা দাবি করেছিলেন তাঁদের নবান্নে প্রবেশ করার অনুমতি মিলেছে। সেই প্রেক্ষিতে শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে ২০ জনের প্রতিনিধি দল তৈরি হয়েছিল। পরে নিশ্চিত করা হয় শিবপুরের কথা। 

নবান্ন নয়, শিবপুর পুলিশ লাইনে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে চাকরিহারাদের প্রতিনিধি দল

ফাইল ছবি

শেষ আপডেট: 14 July 2025 16:29

দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকে 'যোগ্য' চাকরিহারাদের (Jobless Teachers) নবান্ন অভিযান (Nabanna Abhijan) উত্তাপ বাড়িয়েছিল রাজ্যের। দীর্ঘ সময় পর চাকরিহারারা দাবি করেছিলেন তাঁদের নবান্নে প্রবেশ করার অনুমতি মিলেছে। সেই প্রেক্ষিতে শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে ২০ জনের প্রতিনিধি দল তৈরি হয়েছিল। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, নবান্ন নয়, শিবপুর পুলিশ লাইনে (Shibpur Police Line) মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করছে চাকরিহারাদের প্রতিনিধি দল।

সোমবারের নবান্ন অভিযানের মূল উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা। এদিন যখন মল্লিক ফটকে (Mallick Fatak) চাকরিহারাদের প্রতিবাদ কর্মসূচিতে উত্তেজনা ছড়াচ্ছে সেই সময় নবান্নেই ছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁর সঙ্গে এভাবে দেখা করা যে আপাতত সম্ভব না তা আগেই জানানো হয়েছিল। পরে চাকরিহারারা দাবি করেন, নবান্নে ঢোকার অনুমতি তাঁরা পেয়েছেন এবং মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করবেন। পরে জানা যায়, শিবপুর পুলিশ লাইনে তাঁর সঙ্গে বৈঠক হয়েছে তাঁদের। 

চাকরিহারাদের স্পষ্ট দাবি, যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে এবং তাও বিনা পরীক্ষায়। পুনরায় পরীক্ষা তাঁরা দিতে চান না। এই দাবি সহ আরও একাধিক দাবি জানাতে তাঁরা নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। এই অভিযান নিয়ে সকাল থেকে দফায় দফায় তাঁদের সঙ্গে বচসা বাঁধে পুলিশের। ব্যারিকেড করে আটকানো হয় তাঁদের। তবে দুপুরের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরপরই চাকরিহারাদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, নবান্ন যাবে ২০ জনের প্রতিনিধি দল।

চাকরিহারাদের দাবি, মুখ্যমন্ত্রী নিজেকে 'সততার প্রতীক' বলে দাবি করেন। আর এদিকে তাঁদের দাবিও সততার জন্যই। তাই সেই দাবি মেনে যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে। তাঁদের সাফ কথা, যোগ্যদের প্রতি অনাচার করছে সরকার। পাশে দাঁড়াচ্ছে না। তাই নবান্ন অভিযান ছাড়া তাঁদের কাছে কোনও উপায় ছিল না বলেও মন্তব্য। শেষমেশ মুখ্যসচিবের সঙ্গে দেখা করে নিজেদের একাধিক দাবির কথাই আরও একবার তুলে ধরতে চান তাঁরা।


```