Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সামনে এল ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট, কেন্দ্রের হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য সরকার

কয়েকদিন আগে, হাইকোর্টের এক শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকারকে প্রশ্ন করেছিলেন, ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট কেন প্রকাশ করছে না রাজ্য?

সামনে এল ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট, কেন্দ্রের হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য সরকার

ষষ্ঠ পে কমিশনের রিপোর্টে কী বলা হয়েছে ডিএ নিয়ে?

শেষ আপডেট: 25 June 2025 19:37

দ্য ওয়াল ব্যুরো: হাইকোর্টের নির্দেশ মতো, ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনল রাজ্য। সেই রিপোর্টের ১৩১ নম্বর পাতার ১২.৪ পয়েন্টে বলে হয়েছে, এআইসিপিআই মেনে ডিএ দিতে হবে, এমনটা মনে করছে না ষষ্ঠ পে কমিশনের সুপারিশ করা রিপোর্ট। 

এই রিপোর্ট দেখে সরকারিরা কর্মচারীদের একাংশ উদ্বেগ প্রকাশ করছেন। কারণ, ২৭ তারিখের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ ফেরত দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এখনও তার বিজ্ঞপ্তি জারি করেনি নবান্ন। যদিও এই ষষ্ঠ পে কমিশনের সুপারিশ করা রিপোর্টের সঙ্গে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক ডিএ-নির্দেশের কোনও সম্পর্কই নেই। 

কারণ, কয়েকদিন আগে, হাইকোর্টের এক শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকারকে প্রশ্ন করেছিলেন, ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট কেন প্রকাশ করছে না রাজ্য? রাজ্যের বক্তব্য শুনে ওই দিন বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট রাজ্যকে ১ জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে হবে। ওয়াকিবহাল মহলের ধারণা, সেই নির্দেশ মেনেই এই রিপোর্ট সামনে আনল নবান্ন।

মোট ১৯৭ পাতার এই রিপোর্টে ব্যাখ্যা করা হয়েছে, কেন কেন্দ্রের হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য। সেখানেই ১৩১ নম্বর পাতার ১২.৪ পয়েন্টে বলে হয়েছে আলোচ্য বিষয়গুলি বিবেচনা করে কমিশনের সুপারিশ, সরকার সময়ে সময়ে রাজ্যের আর্থিক সামর্থ্য অনুযায়ী নির্ধারণ করতে পারে, কতটা পরিমাণ মহার্ঘ ভাতা দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের।

সেখানেই বলা হয়েছে, এআইসিপিআই (All India Consumer Price Index) মেনে রাজ্যকে যে ডিএ দিতেই হবে, এমনটা নয়। ফলে সেটা রাজ্যকে অনুসরণ করতে বাধ্য করা যাবে না। অতএব, ডিএ নিয়ে রাজ্য সরকারের অবস্থান আগে যা ছিল, সেটাই প্রকাশ পেল ষষ্ঠ পে কমিশনের সুপারিশ করা রিপোর্টে। 

নীচে সেই রিপোর্টের একটি অংশ তুলে ধরা হল।

সবশেষে বলে রাখা ভাল, ষষ্ঠ পে কমিশনের সুপারিশ করা এই রিপোর্ট প্রায় পাঁচ বছর পর প্রকাশ্যে আনল রাজ্য সরকার।


```