Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

জামাইষষ্ঠীতে সরকারি কর্মীদের পুরো অফিস করতে হবে না, বুধবার অর্ধদিবস ছুটি ঘোষণা নবান্নের

জামাইষষ্ঠীতে সরকারি কর্মীদের পুরো অফিস করতে হবে না, বুধবার অর্ধদিবস ছুটি ঘোষণা নবান্নের

জামাইষষ্ঠীতে সরকারি কর্মীদের পুরো অফিস করতে হবে না, বুধবার অর্ধদিবস ছুটি ঘোষণা নবান্নের

জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি (প্রতীকী ছবি)

শেষ আপডেট: 7 June 2024 23:18

দ্য ওয়াল ব্যুরো: জামাইষষ্ঠীর নেমতন্ন রক্ষা করতে অর্ধ দিবস অফিস করেই শ্বশুরবাড়ি যেতে পারবেন সরকারি কর্মচারীরা। জামাইষষ্ঠী উপলক্ষে হাফ ছুটি ঘোষণা করল নবান্ন। 

শুক্রবার রাজ্যের অর্থ মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, জামাইষষ্ঠী উপলক্ষ্যে আগামী ১২ জুন রাজ্যের সমস্ত সরকারি দফতরে অর্ধদিবস ছুটি থাকবে। দুপুর ২টোর পর সব সরকারি কর্মীদের ছুটি হয়ে যাবে। রাজ্য সরকারের সমস্ত দফতর এবং অধীনস্থ সংস্থাগুলির জন্যই এই ছুটি প্রযোজ্য। 

২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকেই জামাইষষ্ঠীর দিন রাজ্যে সরকারি দফতরে অর্ধদিবস ছুটির কথা ঘোষণা করা হয়। এর আগে ২০২১ সালে জামাইষষ্ঠীতে পূর্ণ দিবস ছুটির ঘোষণা করা হয়েছিল। এরপর ২০২৩ সাল থেকে ফের অর্ধদিবস ছুটির কথা জানায় নবান্ন।

বাঙালির ১২ মাসে তেরো পার্বণ। ছোট থেকে বড়, যেরকম উৎসবই হোক না কেন, সবই বাংলায় আনন্দের সঙ্গে পালিত হয়। যার মধ্যে জামাইষষ্ঠী অন্যতম। বিভিন্ন নিয়ম আচারের মাধ্যমে পালিত হয়ে আসছে এই জামাইষষ্ঠী৷ যদিও যুগের সঙ্গে তাল মিলিয়ে আর পাঁচটা উৎসবের মতো এক্ষেত্রেও বদল এসেছে। পাত পেরে বাড়িতে বিভিন্ন পদ রান্নার বদলে ইদানিং জামাইদের নিয়ে রেস্তোরাঁতেই বেশি ভিড় জমান শ্বশুরবাড়ির লোকজন।


```