Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সরকারি চাকরির নিয়োগে বড্ড দেরি, ৩০ দিনের মধ্যে পুলিশি যাচাই-সহ বাকি পরীক্ষার নির্দেশ নবান্নর

নবান্নের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) বা সংশ্লিষ্ট নিয়োগকারী সংস্থা যেই সুপারিশপত্র পাঠাবে, সঙ্গে সঙ্গেই তা চাকরিপ্রার্থীদের জানাতে হবে।

সরকারি চাকরির নিয়োগে বড্ড দেরি, ৩০ দিনের মধ্যে পুলিশি যাচাই-সহ বাকি পরীক্ষার নির্দেশ নবান্নর

মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যসচিব

শেষ আপডেট: 10 July 2025 17:02

দ্য ওয়াল ব্যুরো: সরকারি চাকরিতে (Government Job) নিয়োগে আর চলবে না অনন্তকাল অপেক্ষা। এবার ৩০ দিনের মধ্যে পুলিশ ভেরিফিকেশন (Police verification) ও স্বাস্থ্যপরীক্ষা শেষ করার নির্দেশ দিল নবান্ন (Nabanna)। নিয়োগের প্রক্রিয়া দ্রুত শেষ করতেই মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant) একগুচ্ছ স্পষ্ট নির্দেশ পাঠিয়েছেন রাজ্যের প্রতিটি দফতরের সচিবকে।

নবান্নের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) বা সংশ্লিষ্ট নিয়োগকারী সংস্থা যেই সুপারিশপত্র পাঠাবে, সঙ্গে সঙ্গেই তা চাকরিপ্রার্থীদের জানাতে হবে। দফতরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে ও ইমেলের মাধ্যমে প্রার্থীদের জানাতে হবে তাদের পরবর্তী করণীয়, যেমন— পুলিশি যাচাই, স্বাস্থ্যপরীক্ষা এবং প্রশিক্ষণ সংক্রান্ত বিস্তারিত তথ্য।

নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, সুপারিশপত্র প্রকাশের পর ৩০ দিনের মধ্যে শেষ করতে হবে পুলিশি যাচাই ও মেডিক্যাল রিপোর্ট প্রস্তুতির কাজ। যদি পুলিশি যাচাইয়ের ক্ষেত্রে প্রার্থীর সঙ্গে সরাসরি সাক্ষাতের প্রয়োজন হয়, তাহলেও সেই প্রক্রিয়া নির্ধারিত সময়সীমার মধ্যেই সম্পন্ন করতে হবে।

নবান্ন আরও জানিয়েছে, নিয়োগপ্রক্রিয়া শেষ হলে দ্রুত প্রশিক্ষণের নির্দেশ পাঠাতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে। পাশাপাশি, যদি কোনও আধিকারিক অকারণে এই প্রক্রিয়া বিলম্বিত করেন, তাহলে প্রাথমিকভাবে তাঁকে সতর্ক করা হবে। কিন্তু একই আচরণ বারবার হলে শৃঙ্খলাভঙ্গের দায়ে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা।

মূলত প্রশাসনিক গতিশীলতা আনতেই এমন কঠোর মনোভাব প্রশাসনের। কারণ, অতীতে একাধিকবার দেখা গিয়েছে, পুলিশি যাচাই কিংবা মেডিক্যাল পরীক্ষার বিলম্বে দীর্ঘদিন ধরে ঝুলে থেকেছে বহু চাকরিপ্রক্রিয়া। এবার সেই জট কাটিয়ে নিয়োগের দৌড়ে গতি আনতেই এই কড়া পদক্ষেপ নবান্নর।


```