এই বৈঠকে থাকবেন দেশের মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার (ECI) এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল-ও (CEO)। আসন্ন বিধানসভা নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি - বিশেষ করে আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক প্রস্তুতি - খতিয়ে দেখতেই এই বৈঠক ডাকা হয়েছে বলে খবর।

ফাইল ছবি
শেষ আপডেট: 20 March 2026 08:17
দ্য ওয়াল ব্যুরো: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (WB Assembly Election 2026)-কে সামনে রেখে প্রস্তুতি পর্যালোচনায় (poll preparedness West Bengal) আজ, শুক্রবার, গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন (ECI)। দুপুর ১টায় ভিডিও কনফারেন্সের (Election commission video conference) মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে উপস্থিত থাকবেন জেলাগুলির নির্বাচন আধিকারিক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনাররা।
এই বৈঠকে থাকবেন দেশের মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার (ECI) এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল-ও (CEO)। আসন্ন বিধানসভা নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি - বিশেষ করে আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক প্রস্তুতি - খতিয়ে দেখতেই এই বৈঠক ডাকা হয়েছে বলে খবর।
জেলা নির্বাচন আধিকারিকদের কাছ থেকে বুথ স্তরের প্রস্তুতি, ভোটকর্মীদের মোতায়েন, নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত রিপোর্ট নেওয়া হতে পারে। পাশাপাশি, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের সময় নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, নির্বাচনকে কেন্দ্র করে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম সতর্কতা ও প্রস্তুতির উপর জোর দেওয়া হচ্ছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি জেলার প্রস্তুতি সরাসরি পর্যবেক্ষণে জোর দিচ্ছে নির্বাচন কমিশন।
রবিবার বাংলার বিধানসভা ভোট ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত প্রশাসনিক পদে বিস্তর বদল করেছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, সিপি, ডিজি, ডিআইজি, ডিএম থেকে শুরু করে উচ্চপদস্থ একাধিক আধিকারিককে বদলে দিয়েছে তাঁরা। বিষয়টি নিয়ে ইতিমধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (ECI Gyanesh Kumar) একাধিক চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে কোনও লাভই হয়নি। উল্টে দেখা গেল, চিঠি বা সোশ্যাল পোস্টের পর রাতারাতি আরও বদল করেছে কমিশন।