Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

করোনা আক্রান্ত সুন্দর, দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে সিরিজে প্রবল অনিশ্চিত

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকাগামী বিমানে ওঠার কথা ছিল আজ মঙ্গলবারই। কিন্তু সকালেই রিপোর্টে জানা গিয়েছে, করোনা আক্রান্ত হয়েছেন ওয়াশিংটন সুন্দর, তিনি ওয়ান ডে সিরিজে দলে ছিলেন। খেলার কথা ছিল প্রোটিয়া সফরে। পরিস্থিতি যা তাতে বাদ দিয়েই খেলতে হ

করোনা আক্রান্ত সুন্দর, দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে সিরিজে প্রবল অনিশ্চিত

শেষ আপডেট: 11 January 2022 12:50

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকাগামী বিমানে ওঠার কথা ছিল আজ মঙ্গলবারই। কিন্তু সকালেই রিপোর্টে জানা গিয়েছে, করোনা আক্রান্ত হয়েছেন ওয়াশিংটন সুন্দর, তিনি ওয়ান ডে সিরিজে দলে ছিলেন। খেলার কথা ছিল প্রোটিয়া সফরে। পরিস্থিতি যা তাতে বাদ দিয়েই খেলতে হবে দলকে। কেএল রাহুলের নেতৃত্বে ভারতীয় দল ওয়ান ডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকায়। রোহিত শর্মার চোট সারেনি। পুরো দলের মুম্বইতে আসার কথা থাকলেও ওয়াশিংটন আসতে পারেননি। প্রসঙ্গত, আগামী ১৯ জানুয়ারি পার্লে শুরু সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ২১ ও ২৩ জানুয়ারি। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে শেষবার দেখা গিয়েছিল ওয়াশিংটনকে। দলের সঙ্গে ইংল্যান্ড উঠে গেলেও আঙুলে চোটের কারণে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েন তরুণ অলরাউন্ডার। গত বছর এই একই কারণে দুবাইয়ের আয়োজিত আইপিএলের দ্বিতীয় পর্ব এবং টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নিতে পারেননি তিনি। তবে ঘরোয়া ক্রিকেট দিয়ে কামব্যাক করাই লক্ষ্য ছিল তাঁর। বিজয় হাজারে ট্রফিতে নজরকাড়া পারফরম্যান্স করেছেন তিনি। প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ১৮ জনের দলে জায়গাও করে নেন। কিন্তু মারণ ভাইরাসের জেরে হয়তো এবারও দলের বাইরেই থাকতে হবে তাঁকে। বেঙ্গালুরুতে থাকাকালীনই তিনি সংক্রমিত হয়েছেন। সুন্দরের পরিবর্তে কে সুযোগ পাবেন, সেই নিয়ে অবশ্য বোর্ড কিছু জানায়নি। ভারতের ওয়ান ডে দল: লোকেশ রাহুল (অধিঃ), শিখর ধাওয়ান, ঋতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, বেঙ্কটেশ আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, যশপ্রিৎ বুমরা, ভুবনেশ্বর কুমার ও দীপক চাহার।  

```