Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

SIR: পঞ্চায়েত কর্মী, অবসরপ্রাপ্তদের নামও ঢুকিয়ে দিয়েছে! গ্রুপ-বি অফিসারদের তালিকা নিয়ে শুভেন্দু

বিজ্ঞাপিত বেতন-স্তরের নিয়ম মেনেই গ্রুপ ‘বি’ কর্মচারীদের তালিকা প্রস্তুত ও নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে বলে দাবি নবান্নের। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই প্রক্রিয়ায় কোনও ধরনের বিচ্যুতি ঘটেনি। ফলে সাম্প্রতিক সময়ে অনিয়ম বা হেরফেরের অভিযোগ তুলে সংবাদমাধ্যমে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন।

SIR: পঞ্চায়েত কর্মী, অবসরপ্রাপ্তদের নামও ঢুকিয়ে দিয়েছে! গ্রুপ-বি অফিসারদের তালিকা নিয়ে শুভেন্দু

শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 11 February 2026 12:43

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের এসআইআর-এর (West Bengal SIR) চূড়ান্ত পর্বে আধিকারিক নিয়োগ ঘিরে নতুন করে রাজনৈতিক সংঘাত চরমে উঠল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, গ্রুপ-বি অফিসারদের (Group B Officers) নামে যে তালিকা পাঠানো হয়েছে, তাতে পঞ্চায়েত কর্মী, ক্লার্ক এমনকি অবসরপ্রাপ্তদের নামও ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই তালিকায় বহু অসঙ্গতি রয়েছে বলেও অভিযোগ তাঁর।

শুভেন্দুর বক্তব্য, সুপ্রিম কোর্ট এসআইআর (Supreme Court SIR Hearing) প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেনি ঠিকই, কিন্তু রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর মন্তব্য করেছে। তাঁর কথায়, “এ রাজ্যে গুন্ডামি চলছে - আদালত তা স্পষ্ট করেছে।” পাশাপাশি ৮,৫০০-র বেশি অফিসারের (Group B Officers) তালিকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং দাবি করেন, অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা নিয়মবিরুদ্ধ। শীর্ষ আদালতের নির্দেশের পরও যে রাজ্য এমন পদক্ষেপ নিতে পারে, তা 'অবিশ্বাস্য' বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে নবান্ন (Nabanna) সম্পূর্ণভাবে এই অভিযোগ খারিজ করেছে। বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ সরকার স্পষ্ট ভাষায় জানিয়েছে, নির্বাচন কমিশনে জমা দেওয়া গ্রুপ ‘বি’ কর্মচারীদের তালিকা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ দফতরের ৬ অক্টোবর ২০২০ তারিখের স্মারকলিপি নম্বর ২১৬০-এফ(জে)ডব্লিউবি অনুযায়ী তৈরি। ওই স্মারকলিপিতে রাজ্য সরকারি কর্মচারীদের গ্রুপ ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ - এই চারটি শ্রেণিতে ভাগ করার মানদণ্ড স্পষ্টভাবে নির্ধারিত রয়েছে।

সেই বিজ্ঞাপিত বেতন-স্তরের নিয়ম মেনেই গ্রুপ ‘বি’ কর্মচারীদের তালিকা প্রস্তুত ও নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে বলে দাবি নবান্নের। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই প্রক্রিয়ায় কোনও ধরনের বিচ্যুতি ঘটেনি। ফলে সাম্প্রতিক সময়ে অনিয়ম বা হেরফেরের অভিযোগ তুলে সংবাদমাধ্যমে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আদালতে উপস্থিত ছিলেন। সে দিন নির্বাচন কমিশনের আইনজীবীরা অভিযোগ করেন, রাজ্য সরকারকে বারবার অনুরোধ করা সত্ত্বেও পর্যাপ্ত সংখ্যক যোগ্য কর্মী দেওয়া হয়নি, যার ফলে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা কঠিন হয়ে পড়ছে। সেই অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী আদালতে স্পষ্ট জানান, রাজ্য সরকার প্রয়োজনীয় সংখ্যক যোগ্য আধিকারিক দিতে প্রস্তুত।

বিরোধী শিবিরের দাবি, বিষয়টি শুধু প্রশাসনিক নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতার সঙ্গেও যুক্ত। পাল্টা রাজ্যের বক্তব্য, সমস্ত পদক্ষেপই নিয়ম মেনেই করা হয়েছে।


```