Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'তৃণমূল ১০০-র নীচে নেমে যাবে, সেই পথ খুলে দিয়েছি', ২৬-এর ভোট নিয়ে আশা শুভেন্দুর

রাজ্য বাজেটে ঘোষিত বেকার ভাতা প্রকল্পের প্রসঙ্গ থেকে দুর্নীতি ও নারী নিরাপত্তা - একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, বেকার ভাতার জন্য যেভাবে লাইন পড়বে, তাতেই স্পষ্ট হয়ে যাবে রাজ্যে দুর্নীতি কোন স্তরে পৌঁছেছে।

'তৃণমূল ১০০-র নীচে নেমে যাবে, সেই পথ খুলে দিয়েছি', ২৬-এর ভোট নিয়ে আশা শুভেন্দুর

শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 10 February 2026 19:00

দ্য ওয়াল ব্যুরো: পথ দেখিয়ে দিয়েছে বিজেপি (BJP), সেই পথেই যদি বাংলার মানুষ হাঁটেন, তবে তৃণমূল কংগ্রেসের (TMC) বিদায় নিশ্চিত - এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের তমলুকে সাংবাদিক বৈঠক করে তিনি আশাপ্রকাশ করেন, আগামী বিধানসভা নির্বাচনে (West Bengal Elections 2026) তৃণমূলের আসন সংখ্যা ১০০-র নীচে নেমে যাবে। একই সঙ্গে তাঁর দাবি, বিজেপি অন্তত ২০০টি আসনে জয় পাবে।

রাজ্য বাজেটে ঘোষিত বেকার ভাতা প্রকল্পের প্রসঙ্গ থেকে দুর্নীতি ও নারী নিরাপত্তা - একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে (TMC Govt) তীব্র আক্রমণ করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, বেকার ভাতার জন্য যেভাবে লাইন পড়বে, তাতেই স্পষ্ট হয়ে যাবে রাজ্যে দুর্নীতি কোন স্তরে পৌঁছেছে। কত মানুষ কাজহীন, তৃণমূল সরকারের আমলে কতজন দুর্নীতির শিকার - সবই প্রকাশ্যে আসবে বলে দাবি করেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) রাজ্যের সব সমস্যার মূল হিসেবে চিহ্নিত করেন বিরোধী দলনেতা। শুভেন্দুর কথায়, রাজ্যে যা কিছু চলছে, তার কেন্দ্রে রয়েছেন একজনই - মুখ্যমন্ত্রী। তাঁকে ক্ষমতা থেকে সরাতে পারলেই সমস্যার সমাধান সম্ভব। ভবানীপুরে হারাতে হবে, তাঁর হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে হবে। কীভাবে তা করা যায়, সেই পথ বিজেপি দেখিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মনে করান, ২০২১ এবং ২০২৪ সালে পূর্ব মেদিনীপুর ও উত্তরবঙ্গে যে ধরনের ভোট হয়েছে, সেটাই গোটা রাজ্যে হলে তৃণমূলের ভরাডুবি অনিবার্য। তাঁর মতে, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, উত্তর ২৪ পরগনা-সহ সর্বত্র একই ধারা বজায় থাকলে তৃণমূলের আসন ডবল ডিজিটে নেমে আসবে।

বেকার যুবকদের নিয়ে চালু ‘যুবসাথী’ (Yuvasathi Scheme) প্রকল্প নিয়েও কড়া সমালোচনা করেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, কোনও শিক্ষিত বেকারের দৈনিক সম্মানিক ৫০ টাকা হতে পারে না। তিনি স্মরণ করিয়ে দেন, একসময় ‘যুবশ্রী’ প্রকল্পে এক লক্ষ বেকারকে মাসে ১,৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রকল্প কার্যত বন্ধ হয়ে গিয়েছে। শুভেন্দুর ভাষায়, বর্তমান যুবসাথী প্রকল্প আসলে একটি ভাঁওতা।

চাকরির প্রশ্নে আক্রমণ আরও শানান তিনি। অভিযোগ করেন, রাজ্যের ৫১টি কর্মবিনিয়োগ কেন্দ্রে কার্যত তালা ঝুলছে। চাকরি চুরির অভিযোগে সরকার কোণঠাসা বলেই বাজেটে নতুন নিয়োগের কোনও স্পষ্ট দিশা নেই। তাঁর মতে, রাজ্য সরকার কর্মসংস্থানের পথ ছেড়ে ভাতা-নির্ভর ব্যবস্থার দিকে এগোচ্ছে।


```