Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ভোটের আগে আসানসোলের জঙ্গলে ‘ভোটার বৃষ্টি’! উত্তেজনা রাজনৈতিক মহলে

ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলেও। এখন দেখার, তদন্তে কী উঠে আসে।

ভোটের আগে আসানসোলের জঙ্গলে ‘ভোটার বৃষ্টি’! উত্তেজনা রাজনৈতিক মহলে

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 9 September 2025 12:38

দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে উত্তেজনা। জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে শতাধিক ভোটার কার্ড। ঘটনার জেরে আসানসোলের সালানপুর থানার লহাট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দা প্রথম এই কার্ডগুলি দেখতে পান। পরে খবর দেওয়া হয় সালানপুর থানার পুলিশকে।

প্রাথমিকভাবে দেখা গিয়েছে, উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলির অধিকাংশেই ঠিকানা দেওয়া রয়েছে চিত্তরঞ্জনের। কার্ডগুলি নতুনের মতো হলেও কিছু কার্ড আংশিক ছেঁড়া, নোংরা অবস্থায় রয়েছে। 

স্থানীয়দের দাবি, "এই ভোটার কার্ডগুলি ভুয়ো, তাই ব্যবহার করার পর ফেলে দিয়ে গা ঢাকা দিয়েছে দুষ্কৃতীরা। না হলে এত সংখ্যক কার্ড কেউ আবর্জনার মধ্যে ফেলে রাখে?"

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কার্ডগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কে বা কারা এই কার্ডগুলি ফেলে দিয়েছে, কী উদ্দেশ্যে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ফরেনসিক দলকেও ডাকা হতে পারে, যাতে কার্ডগুলি আসল না ভুয়ো, তা যাচাই করা যায়।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলেও। এখন দেখার, তদন্তে কী উঠে আসে।


```