Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সকাল ১১ টা পর্যন্ত বাংলায় ভোট পড়ল ৩৬ শতাংশ, কোন কেন্দ্রে কত? জানাল কমিশন

ভোটদানের হার আপাতত নির্বাচন কমিশনের কাছে বেশ ইতিবাচক

সকাল ১১ টা পর্যন্ত বাংলায় ভোট পড়ল ৩৬ শতাংশ, কোন কেন্দ্রে কত? জানাল কমিশন

সকাল ১১ টা পর্যন্ত বাংলায় ভোট পড়ল ৩৬ শতাংশ (প্রতীকী ছবি)

শেষ আপডেট: 25 May 2024 11:54

দ্য ওয়াল ব্যুরো: বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়ে শুরু হয়েছে ষষ্ঠ দফার ভোট। তবে ভোটদানের হার আপাতত নির্বাচন কমিশনের কাছে বেশ ইতিবাচক। সকাল ৯টা পর্যন্ত বাংলার আটটি কেন্দ্রে ভোট পড়েছিল ১৬.৫৪ শতাংশ। সকাল ১১টায় সেই হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৬.৮৮ শতাংশ। 

শনিবার রাজ্যের যে ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে সেগুলি হল বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম। এর মধ্যে সকাল ১১টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে ঘাটাল কেন্দ্রে। আর সবচেয়ে কম ভোট পড়েছে পুরুলিয়ায়। 

তাহলে কমিশনের তথ্য অনুযায়ী কোন কেন্দ্রে কত ভোট পড়েছে এক ঝলকে দেখে নেওয়া যাক -

তমলুক - ৩৮.০৫ শতাংশ 
কাঁথি - ৩৮.০৩ শতাংশ 
ঘাটাল - ৩৯.২১ শতাংশ 
ঝাড়গ্রাম - ৩৮.২৪ শতাংশ 
মেদিনীপুর - ৩৪.৪১ শতাংশ 
পুরুলিয়া - ৩৩.১৬ শতাংশ 
বাঁকুড়া - ৩৫.৮৪ শতাংশ 
বিষ্ণুপুর - ৩৭.৯৮ শতাংশ 

শেষ পাঁচটি দফার মতো এই দফাও যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে নির্বাচন কমিশন। এই দফায় বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও। কমিশনের তথ্য অনুযায়ী, শনিবারের ভোটে রাজ্যে মোট ৮৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হচ্ছে কুইক রেসপন্স টিমও। এই পর্বে ভোটে মোট বুথের সংখ্যা ৩ হাজার ৮০৪টি। থাকবে ২৯ হাজার ৪৬৮ রাজ্য পুলিশ।

পশ্চিম মেদিনীপুর জেলায় মোতায়েন রাখা হচ্ছে ২১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পূর্ব মেদিনীপুরের জন্য রাখা হচ্ছে ২৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাঁকুড়ার জন্য ১৭৮ কোম্পানি, ঝাড়গ্রামের জন্য ১৩৩ কোম্পানি, পুরুলিয়ার জন্য ১৩৭ কোম্পানি ও পূর্ব বর্ধমান জেলায় ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ৯১৯ টি কুইক রেসপন্স টিমও প্রস্তুত রাখা হচ্ছে কমিশনের তরফে।


```