Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এসএসসি ভবন অভিযানের আগে হিংসার ছকের অভিযোগ! গ্রেফতার মুর্শিদাবাদের রেজাউল, অধরা অপরজন

দ্বিতীয় অভিযুক্তকে চিহ্নিত করা গেলেও এখনও গ্রেফতার করা যায়নি। তাঁর খোঁজে তল্লাশি চলছে। 

এসএসসি ভবন অভিযানের আগে হিংসার ছকের অভিযোগ! গ্রেফতার মুর্শিদাবাদের রেজাউল, অধরা অপরজন

প্রতীকী ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 18 August 2025 12:44

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি ভবন অভিযানের আগে পুলিশের হাতে রবিবার আসে একটি অডিও রেকর্ডিং, যেখানে অভিযুক্তরা পুলিশের উপর হামলা এবং অগ্নিসংযোগের পরিকল্পনা করছে বলে দাবি করে বিধাননগর পুলিশ কমিশনারেট। এই ঘটনায় সোমবার ভোরে শিক্ষক সুমন বিশ্বাসের বাড়িকে অভিযান চলে। পরে তাঁকে আদি সপ্তগ্রাম স্টেশন থেকে আটক করা হয়। এবার এই ঘটনাতেই গ্রেফতার হলেন মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা রেজাউল হক। তাঁকে সোমবার বিধাননগর আদালতে তোলা হবে।

দ্বিতীয় অভিযুক্তকে চিহ্নিত করা গেলেও এখনও গ্রেফতার করা যায়নি। তাঁর খোঁজে তল্লাশি চলছে।

রবিবার সাংবাদিক বৈঠকে ডিসি বিধাননগর অনীশ সরকার জানান, ‘আমাদের হাতে প্রায় ছ’ মিনিটের একটি অডিও এসেছে। তাতে পুলিশের উপর আক্রমণ এবং আগুন ধরিয়ে দেওয়ার মতো পরিকল্পনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে।’ তিনি আরও জানান, চাকরিহারা শিক্ষকদের সংগঠন চাকরিহারা যোগ্য শিক্ষক মঞ্চ সোমবার এসএসসি ভবনের সামনে কর্মসূচির ডাক দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে পুলিশের কাছে অনুমতির আবেদনও করা হয়েছিল, কিন্তু তা মঞ্জুর হয়নি। তার পরেই পুলিশের হাতে আসে এই ফোনালাপের রেকর্ডিং।

অনীশ বলেন, ‘আমরা ইতিমধ্যেই মামলা রুজু করেছি। তদন্তে উঠে আসছে কিছু হিংসাত্মক পরিকল্পনার ছক। সংগঠনের অন্য সদস্যদেরও সতর্ক করছি, যাতে তাঁরা এই চক্রান্তে প্রভাবিত না হন।’

ওঠে সুমন বিশ্বাসের নাম। যদিও পুলিশের অভিযোগ মানতে নারাজ ছিলেন চাকরিহারা সংগঠনের নেতা সুমন বিশ্বাস। তাঁর সাফাই, ‘আমাদের আন্দোলনকে কলঙ্কিত করার জন্যই এ সব সাজানো হচ্ছে। আমরা অনেক দিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালাচ্ছি। হিংসাত্মক পথে যাওয়ার প্রশ্নই ওঠে না।’ সুমনের দাবি, ওই অডিওর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। যদিও তাঁকেও এদিন সকালে আটক করা হয়েছে।


```