সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি, আর এবার নির্ধারিত হল লিখিত পরীক্ষার দিন।

আচার্য সদন
শেষ আপডেট: 24 July 2025 21:53
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় আপডেট দিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি, আর এবার নির্ধারিত হল লিখিত পরীক্ষার দিন। নবম-দশম শ্রেণির জন্য পরীক্ষা হবে ৭ সেপ্টেম্বর এবং একাদশ-দ্বাদশের জন্য পরীক্ষা নেওয়া হবে ১৪ সেপ্টেম্বর।
বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উভয় দিনই দুপুর ১২টা থেকে শুরু হবে পরীক্ষা এবং তা চলবে দেড় ঘণ্টা। দৃষ্টিশক্তিহীন পরীক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবেন। পরীক্ষার অন্যান্য নিয়ম শীঘ্রই জানানো হবে বলে জানিয়েছে কমিশন।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসি প্যানেলের ভিত্তিতে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করেছিল। এরপর আদালতের নির্দেশ অনুযায়ী ৩০ মে নতুন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। সেই অনুযায়ী, ১৬ জুন থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়, যা প্রথমে ১৪ জুলাই পর্যন্ত চলার কথা থাকলেও পরে তা বাড়িয়ে ২১ জুলাই করা হয়।
নির্দিষ্ট দিনে পরীক্ষা সম্পন্ন হলে অক্টোবরের চতুর্থ সপ্তাহে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে কমিশনের। পাশাপাশি, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে কাউন্সেলিং শুরু হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে এসএসসি।