
শেষ আপডেট: 15 November 2022 11:31
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির এইমসে (AIIMS New Delhi) অস্ত্রোপচার হয়েছিল ৪ বছরের শিশুর। অস্ত্রোপচারের পর তাকে যে খাবার দেওয়া হয়েছিল হাসপাতালের তরফে, তার মধ্যে পাওয়া গেল আরশোলার (cockroach) দেহাবশেষ। সে সেই ঘটনাকে কেন্দ্র করেই তোলপাড় রাজধানী।
জানা গেছে, দিল্লির বিখ্যাত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ রবিবার রাতে পাকস্থলীতে বেশ বড়সড় অস্ত্রোপচার হয়েছিল ৪ বছর বয়সি একটি শিশুর। অস্ত্রোপচারের পর হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হয়েছিল শিশুটিকে। জ্ঞান ফেরার পর শিশুটিকে প্রথমবার যে খাবার দেওয়া হয়েছিল, তার মধ্যে ছিল ভাত, ডাল, সবজি ইত্যাদি। অভিযোগ, ডালের মধ্যে পাওয়া গেছে একটি আরশোলার মৃতদেহ।
সাহিল জায়দি নামে এক টুইটার ব্যবহারকারী ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন নেটমাধ্যমে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, 'দেশের রাজধানীর সবচেয়ে মর্যাদাপূর্ণ মেডিক্যাল কলেজ নয়া দিল্লির এইমসে একটি ৪ বছরের শিশুকে পাকস্থলীতে অস্ত্রোপচারের পর প্রথম খাবার হিসাবে আরশোলা-ডাল দেওয়া হচ্ছে। মর্মান্তিক, ভীতিপ্রদ, এবং অবিশ্বাস্য!'
https://twitter.com/sahilzaidi3/status/1591790868104896512?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1591790868104896512%7Ctwgr%5E23e78bc011be17665798f50a4bb913c58091478a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fvideo-cockroach-in-dal-at-aiims-for-4-year-old-who-had-surgery-3520931
ঘটনা সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে এইমস কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালের তরফে।
তবে এইমসের বিরুদ্ধে এমন অভিযোগ এটাই প্রথমবার নয়। এর আগেও একবার হাসপাতালের চিকিৎসকদের মেসে পরিবেশন করা খাবারের মধ্যে পোকা পাওয়া গিয়েছিল।