Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

কলকাতায় টিকাকরণ শুরু ১৫-১৮ বছর বয়সিদের, স্কুলে স্কুলে উৎসাহ

দ্য ওয়াল ব্যুরো: পয়লা দিনেই কলকাতার স্কুলে স্কুলে ১৫-১৮ বছর বয়সিদের টিকাকরণে উদ্দীপনা নজর কাড়ার মতো। কোনও পড়ুয়া এল একা, আবার কেউ এল অভিভাবকের সঙ্গে। টিকা নেওয়ার আনন্দের পাশাপাশি মন খারাপও—স্কুল ফের বন্ধ হয়ে গিয়েছে। এদিন কলকাতার ১৬টি স্কুল

কলকাতায় টিকাকরণ শুরু ১৫-১৮ বছর বয়সিদের, স্কুলে স্কুলে উৎসাহ

শেষ আপডেট: 3 January 2022 08:24

দ্য ওয়াল ব্যুরো: পয়লা দিনেই কলকাতার স্কুলে স্কুলে ১৫-১৮ বছর বয়সিদের টিকাকরণে উদ্দীপনা নজর কাড়ার মতো। কোনও পড়ুয়া এল একা, আবার কেউ এল অভিভাবকের সঙ্গে। টিকা নেওয়ার আনন্দের পাশাপাশি মন খারাপও—স্কুল ফের বন্ধ হয়ে গিয়েছে। এদিন কলকাতার ১৬টি স্কুল ৩৭টি টিকা কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে ১৫-১৮ বছর বয়সিদের টিকা। বাগবাজার মাল্টি পার্পাস স্কুলে সকাল থেকে টিকাকরণ চলছে। তিনটি পর্যায়ে চলছে টিকাকরণের কাজ। প্রথমে ছাত্রছাত্রেদের নাম নথিভুক্ত করার কাজ হচ্ছে। তারপর সাদা পর্দা ঘেরা জায়গায় চলছে টিকা দেওয়া। এরপর পর্যবেক্ষণের জন্য আধ ঘণ্টা বসিয়ে রাখা হচ্ছে পড়ুয়াদের। দুপুর পর্যন্ত কোনও কেন্দ্রেই টিকা নেওয়ার পর কোনও পড়ুয়ার শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। রয়েছেন কলকাতা পুরসভার প্রতিনিধিরাও। নাম নথিভুক্ত করতে সমস্যা হলে তাঁরা দেখছেন বিষয়টি। কেউ কেউ টিকা নেওয়ার আগে খানিকটা ভয় পাচ্ছে। তবে তাদের মনোবল দিচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা।  অনেকেই কোউইন অ্যাপে রেজিস্ট্রেশন করিয়ে পৌঁছচ্ছেন কেন্দ্রে। আবার অনেকেই অকুস্থলে পৌঁছে রেজিস্ট্রেশন করছেন। টিকা নেওয়ার ক্ষেত্রে নথি হিসেবে আধার কার্ড লাগছে। বাগবাজার মাল্টি পার্পাস স্কুলের প্রধান শিক্ষিকা রেণুকা বসু বলেন, তাঁদের লক্ষ্য ১৫০ জন পড়ুয়াকে টিকা দেওয়া। ইতিমধ্যেই সোমবার দুপুর পর্যন্ত ৭৮ জন টিকা নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

```