Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

লাফিয়ে বাড়ছে কোভিড, আজ থেকে ১৫-১৮ বয়সিদের ভ্যাকসিনেশন

দ্য ওয়াল ব্যুরো: পূর্বঘোষিত  পরিকল্পনা অনুযায়ী সোমবার  দেশব্যাপী ১৫ থেকে ১৮ বছর পর্যন্ত টিনএজারদের (teenagers) কোভিড ১৯ (covid 19)মোকাবিলায় ভ্যাকসিনের (vaccination) টিকাকরণ শুরু হচ্ছে। সরকারের কোউইন পোর্টালে ৮ লাখের বেশি ছেলেমেয়ে এপর

লাফিয়ে বাড়ছে কোভিড, আজ থেকে ১৫-১৮ বয়সিদের ভ্যাকসিনেশন

শেষ আপডেট: 3 January 2022 02:47

দ্য ওয়াল ব্যুরো: পূর্বঘোষিত  পরিকল্পনা অনুযায়ী সোমবার  দেশব্যাপী ১৫ থেকে ১৮ বছর পর্যন্ত টিনএজারদের (teenagers) কোভিড ১৯ (covid 19)মোকাবিলায় ভ্যাকসিনের (vaccination) টিকাকরণ শুরু হচ্ছে। সরকারের কোউইন পোর্টালে ৮ লাখের বেশি ছেলেমেয়ে এপর্যন্ত  নাম নথিভুক্ত  করেছে। তাদের কোভ্যাক্সিনের (covaxin) প্রথম ডোজটি দেওয়া হবে। স্কুলের  সঙ্গে আলোচনা করে ওদের টিকা দেওয়া হবে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে। প্রচুর স্কুল ও অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে ভ্যাকসিনেশন কেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। গত ২৫ ডিসেম্বর বড়দিনের সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে  সম্প্রচারিত ভাষণে ১৫-১৮ বয়সীদের ৩ জানুয়ারি থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০০৭ সাল, তার আগে জন্ম  হওয়া ছেলেমেয়েরা ভ্যাকসিন পাবে। পাশাপাশি তিনি জানান, স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন কর্মী ও ঝুঁকির মুখে থাকা প্রবীণ নাগরিকদের ১০ জানুয়ারি থেকে ভ্যাকসিনের তৃতীয় ডোজ দেওয়া শুরু হবে। সরকার অবশ্য সব নাগরিককে  বুস্টার দেওয়ার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি। কোভিড ১৯ এর সর্বশেষ ভ্যারিয়েন্ট হিসাবে ডেল্টাকে পিছনে ফেলে দ্রুত ইউরোপ, আমেরিকা ছেয়ে গিয়েছে ওমিক্রনে। ভারতেও দ্রুত ছড়াচ্ছে এই অতি সংক্রামক ভ্যারিয়েন্ট। এই পরিস্থিতিতেই ১৫-১৮ বয়সিদের ভ্যাকসিনেশন শুরু করে দেওয়ার সিদ্ধান্ত। ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে ক্লাস নাইন থেকে বারো ক্লাস ও কলেজ খুলেছে। পড়ুয়াদের মধ্যেও করোনাভাইরাস সংক্রমণ ছড়াচ্ছে। আবাসিক স্কুল, কলেজ হস্টেল থেকেও একাধিক  পড়ুয়ার সংক্রমিক হওয়ার খবর এসেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, আজ থেকে টিনএজারদের শুধু কোভ্যাক্সিনই দেওয়া হবে, ভ্যাকসিনের অতিরিক্ত ডোজ  সব রাজ্য ও  কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকের পাঠিয়ে দেওয়া হবে। কোরবেভ্যাক্স ও কোভোভ্যাক্স নামে যে দুটি নতুন ভ্যাকসিন  ছাড়পত্র পেয়েছে। সেগুলিকে বুস্টার  ডোজ হিসাবে  দেওয়া হতে পারে। এমনকী বাচ্চাদেরও এই ভ্যাকসিন দুটি দেওয়ার কথা ভাবা হতে পারে বলে সূত্রের খবর।  

```