
শেষ আপডেট: 8 April 2023 05:43
দ্য ওয়াল ব্যুরো: ফের মার্কিন মুলুকে (America) বন্দুকবাজের হামলা। স্কুলের পর এবার আততায়ীদের নিশানায় কলেজ (US University)। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে শেষে খতম হয় ওই বন্দুকবাজ। পুলিশ 'ক্লিয়ার' ঘোষণা করলেও আতঙ্কে পড়ুয়ারা।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ে আচমকাই বন্দুক নিয়ে ঢুকে পড়ে এক আততায়ী। শুরু হয় গুলি বর্ষণ। গুলির আওয়াজ শুনে ছোটাছুটি পড়ে যায় কলেজের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।
প্রথমে বিশ্ববিদ্যালয়ে 'জরুরি অ্যালার্ট' জারি করা হয়। তারপর ধীরে ধীরে খালি করে দেওয়া হয় গোটা বিশ্ববিদ্যালয়। পুলিশ ঘিরে ফেলে আততায়ীকে। তারপর শুরু হয় দুই পক্ষের গুলির লড়াই। শেষে পুলিশের গুলিতে নিহত হয় সেই আততায়ী।
বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, 'পুলিশের তরফে বিপদ কেটে যাওয়ার সংকেত দেওয়া হয়েছে। যে অ্যালার্ট জারি করা হয়েছিল সেটাও তুলে নেওয়া হয়েছে।' যদিও এখনও দক্ষিণ ওভাল এলাকা এড়িয়ে যাওয়ায় জন্যই পড়ুয়াদের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই আমেরিকার ন্যাশভিল এলাকার একটি বেসরকারি স্কুলে বন্দুকবাজের হামলায় ৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে তিনজন ছিল স্কুলের পড়ুয়া। এই নিয়ে প্রায় বারবারই বন্দুকবাজের হামলা ঘটে মার্কিন মুলুকের বিভিন্ন জায়গায়।
বাংলায় ১৮ ঊর্ধ্বদের নতুন আধার কার্ড দেওয়ার কাজ বন্ধ, জটিলতা কাটবে কবে