Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

স্কুলে মিড ডে মিলে জাতপাত, ভিডিও ভাইরাল হতেই হইচই

দ্য ওয়াল ব্যুরো : উত্তরপ্রদেশের বালিয়া জেলার এক প্রাথমিক স্কুলে তোলা ভিডিও ছবিতে দেখা গিয়েছে, কয়েকজন ছেলে মিড ডে মিল খাচ্ছে আলাদা বসে। অভিযোগ, তারা দলিত ছাত্র। তাদের উঁচু জাতের ছেলেদের সঙ্গে বসে খাওয়ার অধিকার নেই। ওই ভিডিওতে আরও দেখা গিয়েছ

স্কুলে মিড ডে মিলে জাতপাত, ভিডিও ভাইরাল হতেই হইচই

শেষ আপডেট: 29 August 2019 10:55

দ্য ওয়াল ব্যুরো : উত্তরপ্রদেশের বালিয়া জেলার এক প্রাথমিক স্কুলে তোলা ভিডিও ছবিতে দেখা গিয়েছে, কয়েকজন ছেলে মিড ডে মিল খাচ্ছে আলাদা বসে। অভিযোগ, তারা দলিত ছাত্র। তাদের উঁচু জাতের ছেলেদের সঙ্গে বসে খাওয়ার অধিকার নেই। ওই ভিডিওতে আরও দেখা গিয়েছে, উঁচু জাতের ছেলেরা ওই স্কুলে নিজেদের বাড়ি থেকে থালা বাসন আনে। কারণ যে থালায় দলিত ছেলেরা খায়, তাতে তারা খায় না। ওই ভিডিও ছড়ানোর পরেই বালিয়ার জেলাশাসক ভবানী সিং খানগারাউত বৃহস্পতিবার সকালে ওই স্কুল পরিদর্শনে যান। তিনি বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। পরে জেলাশাসক বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওই স্কুলে দলিত ছাত্রদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয় না। তাও আমি এক জয়েন্ট ম্যাজিস্ট্রেটকে তদন্ত করতে নির্দেশ দিয়েছি। কিন্তু স্কুলের প্রধান শিক্ষক পুরুষোত্তম গুপ্ত বলেন, কোনও কোনও ছাত্র ভাবে, তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। বিএসপি নেত্রী মায়াবতী টুইট করে ওই ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বালিয়ার একটি স্কুলে দলিতদের যেভাবে আলাদা করে খেতে দেওয়া হচ্ছে, তা দুঃখজনক। এই ঘটনার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তবেই এর পুনরাবৃত্তি ঠেকানো যাবে। https://twitter.com/Mayawati/status/1166924405546606592

```