Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

বোনের সম্মান রক্ষা করতে গিয়ে ইভটিজ়ারের ছুরিতে ক্ষতবিক্ষত! ভাইফোঁটার সকালেই মারা গেলেন দাদা

দ্য ওয়াল ব্যুরো: বোনকে উত্ত্যক্ত করত পরিচিত যুবক। প্রতিবাদ করেছিলেন দাদা। সেই 'অপরাধে' কুপিয়ে খুন হতে হল তাকে। উত্তরপ্রদেশের শামলি জেলার কৈরানার এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। ভাইফোঁটার উৎসবের দিন এক ভাইয়ের এই ভাবে খুন হয়ে যাওয়ার ঘটনা মেনে

বোনের সম্মান রক্ষা করতে গিয়ে ইভটিজ়ারের ছুরিতে ক্ষতবিক্ষত! ভাইফোঁটার সকালেই মারা গেলেন দাদা

শেষ আপডেট: 29 October 2019 11:51

দ্য ওয়াল ব্যুরো: বোনকে উত্ত্যক্ত করত পরিচিত যুবক। প্রতিবাদ করেছিলেন দাদা। সেই 'অপরাধে' কুপিয়ে খুন হতে হল তাকে। উত্তরপ্রদেশের শামলি জেলার কৈরানার এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। ভাইফোঁটার উৎসবের দিন এক ভাইয়ের এই ভাবে খুন হয়ে যাওয়ার ঘটনা মেনে নিতে পারছেন না কেউ। স্থানীয় সূত্রের খবর, গত সপ্তাহে ভিকি নামের ওই যুবকের উপর হামলা চালিয়েছিল অভিযুক্ত। দিল্লির একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি। ভাইফোঁটার সকালেই ত্যাগ করলেন শেষ নিঃশ্বাস। অনুজ কুমার নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ২৩ অক্টোবর এই হামলার ঘটনায় খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছিল অনুজের বিরুদ্ধে। কিন্তু আজ ভিকির মৃত্যুর পরে সে মামলা খুনের মামলায় বদলে গেছে।  কৈরানার একটি কলেজের ছাত্রী ভিকির বোন। তার বাবা জানিয়েছেন, অনুজ বহু দিন ধরেই বিরক্ত করত তাঁর মেয়েকে। শেষে খুড়তুতো দাদা ভিকিকে সব জানিয়ে সাহায্য চায় তাঁর মেয়ে। এর পরেই ভিক্কি এক দিন বোনের সঙ্গে কলেজে গিয়ে ধমকে আসে অনুজকে। তার পর থেকেই সুযোগ খুঁজছিল অনুজ। গত সপ্তাহে ভিকিকে পথে একা পেয়ে ছুরি নিয়ে হামলা করে সে। এলোপাথাড়ি কোপায় সারা শরীরে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ভিকিকে। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হল না। বোনের সম্মান রক্ষা করতে গিয়ে প্রাণই দিতে হল ভিকিকে।

```