Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

লকডাউনে আর্থিক সংকট, দেশ জুড়ে ব্যাপক বেড়েছে শিশুপাচার

দ্য ওয়াল ব্যুরো : কোভিড অতিমহামারী শুরু হওয়ার পরে দেশ জুড়ে লকডাউন জারি করা হয়। তখনই দেখা যায়, পরিযায়ী শ্রমিকরা দলে দলে শহর থেকে ফিরছেন গ্রামে। তাঁদের সঙ্গে আছে শিশুরা। সাইকেলে, বাসে, লরিতে, ট্রেনে এমনকি হেঁটেও অনেক পরিযায়ী শ্রমিক অতিক্রম কর

লকডাউনে আর্থিক সংকট, দেশ জুড়ে ব্যাপক বেড়েছে শিশুপাচার

শেষ আপডেট: 12 October 2020 07:11

দ্য ওয়াল ব্যুরো : কোভিড অতিমহামারী শুরু হওয়ার পরে দেশ জুড়ে লকডাউন জারি করা হয়। তখনই দেখা যায়, পরিযায়ী শ্রমিকরা দলে দলে শহর থেকে ফিরছেন গ্রামে। তাঁদের সঙ্গে আছে শিশুরা। সাইকেলে, বাসে, লরিতে, ট্রেনে এমনকি হেঁটেও অনেক পরিযায়ী শ্রমিক অতিক্রম করেছেন শত শত মাইল। লকডাউনের জেরে তাঁরা কাজ হারিয়েছেন। তাঁদের পরিবারকে গ্রাস করেছে দারিদ্র। এই সময় বেড়েছে শিশুপাচার। অনেক শিশুকে বেআইনিভাবে নানা কাজে লাগানো হয়েছে। অনেককে পাচার করে দেওয়া হয়েছে দূরে। অনেক শিশুকন্যার বিয়েও হয়ে গিয়েছে। নারী ও শিশুকল্যাণমন্ত্রক দেশ জুড়ে একটি চাইল্ড হেল্পলাইন চালু করেছে, যার নম্বর ১০৯৮। চলতি বছরে মার্চ থেকে অগাস্ট মাসের মধ্যে চাইল্ড লাইনে ফোন এসেছিল ২৭ লক্ষ।  সেই নম্বরে ফোন পেয়ে ত্রাণকর্মীরা ১ লক্ষ ৯২ হাজারটি ক্ষেত্রে হস্তক্ষেপ করেছেন। গতবছর একই সময়ে ১ লক্ষ ৭০ হাজারটি ক্ষেত্রে হস্তক্ষেপ করতে হয়েছিল। এপ্রিল থেকে অগাস্ট মাসের মধ্যে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের অফিসাররা ১০ হাজার বাল্যবিবাহের কথা জানতে পেরেছেন। সরকারের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, প্রতি রাজ্যে ৫০ শতাংশ পুলিশ ডিস্ট্রিক্টে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট থাকতে হবে। কিন্তু উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্রের মতো রাজ্যে তা নেই। গত ৬ জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বিভিন্ন রাজ্যগুলির কাছে আবেদন জানিয়ে বলা হয়, "শিশু ও তরুণরা সহজেই অপরাধীদের ফাঁদে পড়ে। তারা একবার পাচার হয়ে গেলে নানা অন্যায়ের শিকার হয়। অনেককে দিয়ে পতিতাবৃত্তি করানো হয়। অনেককে দিয়ে ভিক্ষা করানো হয়। অনেকের জোর করে বিয়ে দেওয়া হয়।" চাইল্ডলাইন ইন্ডিয়া ফাউন্ডেশনের যে ত্রাণকর্মীরা পাচার হওয়া শিশুদের উদ্ধার করেছেন, তাঁরা নানা ভয়ংকর অভিজ্ঞতার কথা শুনিয়েছেন সংবাদমাধ্যমকে। তাঁরা জানিয়েছেন, রাজস্থানের তিনটি বাস থেকে ১০ টি শিশুকে উদ্ধার করা হয়েছে। তারা পাচার হয়ে যাচ্ছিল। পশ্চিমবঙ্গে একটি ১৫ বছরের মেয়ে বিয়ে করবে না বলে আত্মহত্যার চেষ্টা করে। হাসপাতালে নিয়ে গেলে সে বেঁচে ওঠে। তখন তাকে ফের বিয়ে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনায় কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের হেডমাস্টার এবং অ্যান্টি ট্রাফিকিং অ্যাকটিভিস্ট চন্দন মাইতি বলেন, তিনি ক্লাস নাইনের একটি মেয়ের কথা জানেন, যে তার সহপাঠীকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। লকডাউনে স্কুল বন্ধ থাকায় তার বর ইলিশ মাছ ধরতে যায়। নৌকা উল্টে সে নিখোঁজ হয়। নিয়মমতো মেয়েটিকে সাত বছর বিধবার বেশ ধারণ করতে হত। রোজ প্রার্থনা করতে হত যাতে তার স্বামী ফিরে আসে। চন্দন মাইতি সংশ্লিষ্ট দু'টি পরিবারের সঙ্গে কথা বলেন। পরে মেয়েটি স্কুলে ফিরে আসে।

```