Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজীব কুমারের পরে কে? ডিজিপি নিয়োগে নজিরবিহীন জট, রাজ্যের পাঠানো প্যানেল ফেরাল UPSC

সূত্রের খবর, UPSC–র অল ইন্ডিয়া সার্ভিসেস (AIS) শাখার ডিরেক্টর নন্দকিশোর কুমার রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে একটি চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছেন - এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের জন্য ডিজিপি প্যানেল চূড়ান্ত করা UPSC–র পক্ষে সম্ভব নয়। বরং রাজ্য সরকারকে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রাজীব কুমারের পরে কে? ডিজিপি নিয়োগে নজিরবিহীন জট, রাজ্যের পাঠানো প্যানেল ফেরাল UPSC

রাজীব কুমার

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 6 January 2026 11:21

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি (WBP DGP) নিয়োগ ঘিরে তৈরি হল নজিরবিহীন প্রশাসনিক জটিলতা। রাজ্যের পাঠানো ডিজিপি প্যানেলের তালিকা ফেরত পাঠাল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। এই মুহূর্তে রাজ্যে কোনও স্থায়ী ডিজিপি (DGP) নেই। বর্তমান ডিজিপি রাজীব কুমার (Rajeev Kumar) আগামী ৩১ জানুয়ারি অবসর নিতে চলেছেন, তার আগেই পরবর্তী ডিজিপি নিয়োগ নিয়ে অনিশ্চয়তা চরমে পৌঁছেছে।

সূত্রের খবর, UPSC–র অল ইন্ডিয়া সার্ভিসেস (AIS) শাখার ডিরেক্টর নন্দকিশোর কুমার রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে একটি চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছেন - এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের জন্য ডিজিপি প্যানেল চূড়ান্ত করা UPSC–র পক্ষে সম্ভব নয়। বরং রাজ্য সরকারকে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চিঠিতে সুপ্রিম কোর্টের প্রকাশ সিং মামলার নির্দেশের উল্লেখ করে বলা হয়েছে, বর্তমান ডিজিপির মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে পরবর্তী ডিজিপি বাছাইয়ের জন্য রাজ্যকে UPSC–র কাছে প্রস্তাব পাঠাতে হয়। কিন্তু সেই নিয়ম মানা হয়নি বলেই মত কমিশনের।

UPSC সূত্রে জানানো হয়েছে, প্রাক্তন ডিজিপি মনোজ মালব্যর দুই বছরের নির্ধারিত মেয়াদ শেষ হয় ২০২৩ সালের ২৭ ডিসেম্বর। নিয়ম অনুযায়ী, তার অন্তত তিন মাস আগে - ২০২৩ সালের সেপ্টেম্বরেই সিনিয়র IPS আধিকারিকদের নামের তালিকা পাঠানো উচিত ছিল রাজ্যের। কিন্তু বাস্তবে সেই প্রস্তাব পাঠানো হয় প্রায় দেড় থেকে দুই বছর পরে, গত বছরের জুলাই মাসে। এই বিলম্ব সুপ্রিম কোর্টের নির্দেশের সরাসরি লঙ্ঘন বলেই মনে করছে কমিশন।

২০২৫ সালের জুলাইয়ে রাজ্য যে প্যানেল পাঠায়, তাতে ছিল রাজীব কুমার, রাজেশ কুমার ও রণধীর কুমারের নাম। ওই তালিকা নিয়ে গত অক্টোবর মাসে UPSC–র এমপ্যানেলমেন্ট কমিটির বৈঠক হলেও কোনও সিদ্ধান্ত হয়নি। মূল প্রশ্ন ওঠে - ২০২৩ সালে তালিকা না পাঠিয়ে ২০২৫ সালে কেন পাঠানো হল।

আরও জটিলতা তৈরি করেছে প্যানেলে থাকা আধিকারিকদের চাকরির মেয়াদ। রাজীব কুমার ও রাজেশ কুমারের অবসর আর ছ’মাসেরও কম সময়ের মধ্যে। UPSC–র নিজস্ব গাইডলাইন অনুযায়ী, এত স্বল্প মেয়াদ বাকি থাকলে কাউকে ডিজিপি প্যানেলে রাখা যায় কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এই পরিস্থিতিতে UPSC ভারতের অ্যাটর্নি জেনারেলের মতামত চায়। অ্যাটর্নি জেনারেলের পরামর্শও স্পষ্ট - এই বিষয়টির চূড়ান্ত মীমাংসা একমাত্র সুপ্রিম কোর্টই করতে পারে। UPSC–র হাতে আর কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই।

সব মিলিয়ে, ৩১ জানুয়ারির পর পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষপদে কে বসবেন, তা নিয়ে তৈরি হয়েছে সম্পূর্ণ নজিরবিহীন পরিস্থিতি। রাজ্যের প্রশাসনিক ইতিহাসে এমন অনিশ্চয়তা আগে কখনও দেখা যায়নি বলেই মনে করছেন প্রশাসনের একাংশ।


```