Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কলকাতায় ভাগবতের সভা ঘিরে অনিশ্চয়তা! পুলিশের 'এনওসি' পেলেন না আরএসএস প্রধান

গত ১৮ ডিসেম্বর বাংলায় এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। শনিবারই তাঁর কলকাতায় আসার কথা ছিল।

কলকাতায় ভাগবতের সভা ঘিরে অনিশ্চয়তা! পুলিশের 'এনওসি' পেলেন না আরএসএস প্রধান

মোহন ভাগবত (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 20 December 2025 19:45

দ্য ওয়াল ব্যুরো: চারদিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS Mohan Bhagwat)। রবিবার কলকাতায় তাঁর সভা হওয়ার কথা, ২৪ ঘণ্টাও বাকি নেই। কিন্তু সেই সভায় অনুমতি মিলল না বলেই খবর সূত্রের।

গত ১৮ ডিসেম্বর বাংলায় এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। শনিবারই তাঁর কলকাতায় আসার কথা ছিল।  রবিবার বিকালে কলকাতা ছাড়ার আগে কয়েক দফা সাংগঠনিক বৈঠক করার কথা আরএসএস প্রধানের। ‌

বঙ্গ সফরে এসেই প্রথমে তিনি গেছিলেন উত্তরবঙ্গে (Mohan Bhagwat at North Bengal)। সেখানে শিলিগুড়িতে জরুরি বৈঠক করেছেন। সূত্রে খবর, ভাগবত রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সকলকে সংঘের কাজে যুক্ত হওয়ার ডাক দিয়েছেন।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, তাঁর বক্তব্যে সরাসরি রাজনীতির প্রসঙ্গ না, বরং সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনের কথাই বেশি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি, বাংলায় শুধু চিরাচরিত ভোটব্যাঙ্কের  উপর ভরসা করে বিজেপির সাফল্য কঠিন, এই বাস্তবতা বুঝেই আরএসএসের মাধ্যমে সমর্থনের পরিসর বাড়ানোর কৌশল নেওয়া হচ্ছে।

২১ ডিসেম্বর কলকাতায় সায়েন্স সিটি অডিটোরিয়ামে সভা করার কথা ছিল ভাগবতের। কিন্তু পুলিশি অনুমতি না মেলায় তৈরি হল অনিশ্চয়তা।

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে শনিবার তাহেরপুরে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সভাস্থলে পৌঁছাতে পারেননি প্রধানমন্ত্রী।

এদিন নির্ধারিত সময়েই দমদম বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রীর বিমান। সেখান থেকে নির্ধারিত সময়েই হেলিকপ্টারে করে নদিয়ার তাহেরপুরের উদ্দেশে র‌ওয়ানা হন তিনি। কিন্তু তাহেরপুরে পৌঁছেও আবহাওয়া খারাপ থাকায় (দৃশ্যমানতা কম থাকায়) প্রধানমন্ত্রীর হেলিকপ্টার সেখানে নামতে না পেরে কলকাতায় ফিরে আসে। সেই সময় একবার মনে করা হয়েছিল যে প্রধানমন্ত্রী সড়কপথে তাহেরপুরে গিয়ে সভা করবেন। কিন্তু প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে (এত অল্প সময়ের মধ্যে হঠাৎ করে এতটা রাস্তায় ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা প্রায় অসম্ভব ছিল) এসপিজি সেই সম্ভাবনার কথা বাতিল করে দেয়।

বেশ কিছুক্ষণ কলকাতা বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দর থেকেই ভার্চুয়ালি তাহেরপুরের সভায় ভাষণ দেবেন। শেষ পর্যন্ত সেটাই হয়।


```