Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

যাদবপুরে মানা হয়নি র‍্যাগিং বিরোধী গাইডলাইন! রিপোর্ট তলব ইউজিসির

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্র মৃত্যুর ঘটনার পরই উঠেছে র‍্যাগিংয়ের অভিযোগ। অভিযোগ উঠেছিল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি-র (UGC) র‍্যাগিং বিরোধী গাইডলাইন (Anti Ragging Guideline) মানা হয়েছিল

যাদবপুরে মানা হয়নি র‍্যাগিং বিরোধী গাইডলাইন! রিপোর্ট তলব ইউজিসির

শেষ আপডেট: 25 September 2023 16:23

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্র মৃত্যুর ঘটনার পরই উঠেছে র‍্যাগিংয়ের অভিযোগ। অভিযোগ উঠেছিল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি-র (UGC) র‍্যাগিং বিরোধী গাইডলাইন (Anti Ragging Guideline) মানা হয়েছিল কিনা সেটা নিয়েও। এদিন ইউজিসির কথায় সেই অভিযোগে সিলমোহর পড়ল। সূত্রের খবর, কেন ইউজিসি-র বেঁধে দেওয়া র‍্যাগিং বিরোধী ৯টি গাইডলাইন মানা হয়নি, তার ব্যাখ্যা চেয়ে পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। ১৫ দিনের মধ্যে সেই উত্তর দিতে হবে যাদবপুরকে।

গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ২ ব্লকের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের এক ছাত্রের। কীভাবে মৃত্যু হল, সে নিয়ে তদন্ত করছে পুলিশ। এই ঘটনার পরই ক্যাম্পাস ও হস্টেলে নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে। কেন নামকরা এই বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা নেই, সে নিয়েও প্রশ্ন ওঠে। এমনকী কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগও উঠেছে।

সেই ঘটনার পরই যাদবপুরের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল ইউজিসি (UGC)। কিন্তু বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে সন্তুষ্ট হতে পারেনি তারা। চলতি মাসেই বিশ্ববিদ্যালয় ঘুরে গেছে ইউজিসির প্রতিনিধি দল। সেই পরিদর্শনের ভিত্তিতে তৈরি রিপোর্ট কিছুদিন আগেই বিশ্ববিদ্যালয়কে পাঠিয়েছে ইউজিসি। 

সেখানেই উল্লেখ করা হয়, ইউজিসি-র র‍্যাগিং বিরোধী গাইডলাইন মানা হয়নি। আগামীতে এই নিয়মগুলি মানতে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা কী, কবে এবং কীভাবে কার্যকর করা হবে, তাও জানতে চেয়েছে ইউজিসি।

ইউজিসির রিপোর্ট তলব প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, 'ইউজিসি ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছে।' এরপরই তিনি বলেন যে, বিশ্ববিদ্যালয়ে অনেক ঝামেলা আছে। কিছুতেই একমতে পৌঁছন যাচ্ছে না। এতদিনে অনেকটাই এগনো যেত, কিন্তু কিছুই হচ্ছে না।

আরও পড়ুন: গাড়ির আওয়াজে শান্তিভঙ্গ হয়, রাস্তা ফেরত চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন বিশ্বভারতীর উপাচার্য!


```