Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আস্থাভোটের দিনই উদ্ধবকে ‘ওপেন চ্যালেঞ্জ’ বিজেপির

দ্য ওয়াল ব্যুরো : গোপন ব্যালটে ভোট হলে আপনি কিছুতেই জিততে পারবেন না। আপনাকে ওপেন চ্যালঞ্জ করছি। মহারাষ্ট্র বিধানসভায় আস্থাভোটের আগে নতুন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উদ্দেশে এমন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপির চন্দ্রকান্ত পাতিল। ঠিক এক সপ্তাহ আগ

আস্থাভোটের দিনই উদ্ধবকে ‘ওপেন চ্যালেঞ্জ’ বিজেপির

শেষ আপডেট: 30 November 2019 07:21

দ্য ওয়াল ব্যুরো : গোপন ব্যালটে ভোট হলে আপনি কিছুতেই জিততে পারবেন না। আপনাকে ওপেন চ্যালঞ্জ করছি। মহারাষ্ট্র বিধানসভায় আস্থাভোটের আগে নতুন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উদ্দেশে এমন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপির চন্দ্রকান্ত পাতিল। ঠিক এক সপ্তাহ আগে, গত শনিবার নাটকীয় মোড় নেয় মহারাষ্ট্রের রাজনীতি। এদিন সকালে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। উপমুখ্যমন্ত্রী হন এনসিপির অজিত পাওয়ার। যদিও সেই সরকারের পতন ঘটে ৮০ ঘণ্টার মধ্যে। অজিত পাওয়ার পুরানো দলে ফিরে যান। শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের জোট মহা বিকাশ আগাদির হয়ে শনিবার শপথ নেবেন ৫৯ বছরের উদ্ধব ঠাকরে। আস্থাভোট নেবেন প্রোটেম স্পিকার। এনসিপি-র দিলীপ ওয়ালসে পাতিল প্রোটেম স্পিকার বা অস্থায়ী স্পিকার মনোনীত হয়েছেন। এদিন সকালে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন তাঁর ভাইপো অজিত। তাঁর সঙ্গে ছিলেন দলের আর এক নেতা জয়ন্ত পাতিল। মহা বিকাশ আগাদিকে বাইরে থেকে সমর্থন করছে বহুজন বিকাশ আগাদি নামে একটি দল। সব মিলিয়ে শাসক জোটের বিধায়ক সংখ্যা এখন ১৬৫। ২৮৮ আসনবিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় ১৪৫ টি আসন পেলেই সরকার গড়া যায়। মহা বিকাশ আগাদির তিন দলের আছে মোট ১৫৪ টি আসন। বিধানসভার স্পিকার নির্বাচিত হবেন রবিবার। শাসক জোটের পক্ষে স্পিকার পদের দাবিদার হলেন কংগ্রেসের নানা পাটোলে। অন্যদিকে বিজেপি জানিয়েছে, তাদের বিধায়ক কিষাণ কাঠোরে স্পিকার পদে প্রার্থী হবেন। নতুন স্পিকার বিধানসভায় বিরোধী দলনেতার নাম ঘোষণা করবেন। সুপ্রিম কোর্টের নির্দেশে গত বুধবার মহারাষ্ট্রে নব নির্বাচিত বিধায়করা শপথ নেন। সরকার তৈরি হয়নি, কেউ মুখ্যমন্ত্রী হননি, অথচ বিধানসভার অধিবেশন ঘটছে, এমনটা খুব কমই হয়।

```