Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশের দু’টি ট্রলার, ধৃত ৩৫ মৎস্যজীবী

এর আগেই সোমবার বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় ঢুকে দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীদের একটি ট্রলারে হামলার অভিযোগ উঠেছিল বাংলাদেশ নৌসেনার বিরুদ্ধে। 

ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশের দু’টি ট্রলার, ধৃত ৩৫ মৎস্যজীবী

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 18 December 2025 10:46

 দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে উত্তেজনার আবহেই ফের সীমান্ত লঙ্ঘনের অভিযোগ। ভারতের জলসীমায় ঢুকে মাছ ধরার অভিযোগে বাংলাদেশের দু’টি ট্রলার আটক (Two trawlers of Bangladesh) করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ট্রলার দু’টিতে থাকা বাংলাদেশের ৩৫ জন মৎস্যজীবীকে আটক করে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে আনা হয়েছে। বুধবার তাঁদের গ্রেফতার করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ (Two trawlers of Bangladesh arrested 35 fishermen for trespassing in Indian waters)। বৃহস্পতিবার তাঁদের কাকদ্বীপ মহকুমা আদালতে হাজির করানো হবে।

উপকূলরক্ষী বাহিনীর সূত্রে জানা গিয়েছে, ১৬ ডিসেম্বর এফবি ‘রূপসী সুলতানা’ ও এফবি ‘সাবিনা’ নামে দু’টি ট্রলার ভারতের জলসীমায় ঢুকে মাছ ধরছিল। নিয়মিত টহলের সময় বিষয়টি নজরে আসে উপকূলরক্ষী বাহিনীর সদস্যদের। সঙ্গে সঙ্গে ট্রলার দু’টি আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত মৎস্যজীবীরা বাংলাদেশের কুতুবদিয়া উপজেলার বাসিন্দা।

 

এর পরেই ৩৫ জন মৎস্যজীবীকে বুধবার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেয় উপকূলরক্ষী বাহিনী। ওই দিন বিকেলেই তাঁদের ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে আনা হয়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বেলায় কাকদ্বীপ মহকুমা আদালতে ধৃতদের পেশ করা হবে।

উল্লেখ্য, এর আগেই সোমবার বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় ঢুকে দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীদের একটি ট্রলারে হামলার অভিযোগ উঠেছিল বাংলাদেশ নৌসেনার বিরুদ্ধে। সেই ঘটনার পর ট্রলারটি ডুবে যায়। মঙ্গলবার সকালে ওই ট্রলারে থাকা ১১ জন মৎস্যজীবীকে নামখানার নারায়ণপুর ঘাটে আনা হলেও নিখোঁজ ছিলেন পাঁচ জন। বুধবার সকালে ট্রলারটি টেনে আনার পর উদ্ধার হয় দুই মৎস্যজীবীর দেহ। এখনও তিন জন নিখোঁজ।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ভারতের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগ উঠল বাংলাদেশের দু’টি ট্রলারের বিরুদ্ধে। যার জেরে বঙ্গোপসাগরে নিরাপত্তা ও সীমান্ত-নিয়ন্ত্রণ ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।


```