Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ট্যাব কাণ্ডে গ্রেফতার আরও দু'জন, কেলেঙ্কারিতে যুক্ত হাতুড়ে ডাক্তারও

ট্যাব কাণ্ডে ধৃতর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮।

ট্যাব কাণ্ডে গ্রেফতার আরও দু'জন, কেলেঙ্কারিতে যুক্ত হাতুড়ে ডাক্তারও

ফাইল ছবি।

শেষ আপডেট: 6 December 2024 07:52

দ্য ওয়াল ব্যুরো: ট্যাব কাণ্ডের তদন্তে আরও দু'জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার চোপড়া থেকে তাদের পাকড়াও করে কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেটিং টিম বা সিটের সদস্যরা। 

পুলিশ সূত্রের খবর, ধৃত মেহেবুব আলম একটি অনলাইন ক্যাফের মালিক। অপর ধৃত মহম্মদ ইয়াসমিন আলি পেশায় হাতুড়ে চিকিৎসক। তৃণমূলের স্থানীয় নেতাও ইয়াসমিন। স্বভাবতই, গোটা ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

ট্যাব কাণ্ডের তদন্তে নেমে এর আগে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে একাধিক জনকে গ্রেফতার করেছিল তদন্তকারীরা। সেই সূত্রে শিলিগুড়ি, মালদহ থেকেও কয়েকজনকে হেফাজতে নিয়েছিল পুলিশ। ধৃতদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে ফের চোপড়া থেকে আরও দু'জনকে পাকড়াও করলেন তদন্তকারীরা। ফলে ট্যাব কাণ্ডে ধৃতর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮।

প্রসঙ্গত, পড়ুয়াদের সুবধার্থে ট্যাব বিলি করে রাজ্য সরকার। চলতি বছরে রাজ্য সরকারের ট্যাবের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে না ঢোকার অভিযোগকে কেন্দ্রে করে সম্প্রতি উত্তাল হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। এক জনের টাকা, অন্য জনের অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ ওঠে। পড়ুয়াদের ‘ভুলে’ই গরমিল হয়েছে বলে প্রথমে দাবি করলেও পরে দেখা যায় এর নেপথ্যে রয়েছে দুষ্কৃতী চক্র। তারই তদন্তে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম গঠন করেছে কলকাতা পুলিশ।


```